বেসরকারি স্কুলের টিউশন ফি কমানোর নির্দেশ হাইকোর্টের
বেসরকারি স্কুলের টিউশন ফি কমানোর নির্দেশ হাইকোর্টের
করোনা পরিস্থিতিতে বেসরকারি স্কুলের টিউশন ফি মকুবের আবেদন করেছিলেন অভিভাবকরা। সেই আবেদনে সাড়া দিল কলকাতা হাইকোর্ট। ২০ শতাংশ ফি কমানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর পাশাপাশি, মকুব করা হল নন-অ্যাকাডেমিক ফি।

এছাড়াও মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এই মুহূর্তে স্কুলের কর্মচারী ও শিক্ষকদের কোনও বেতন বৃদ্ধি করা যাবে না। যারা ইতিমধ্যেই ফি দিয়ে দিয়েছেন তারা কোনো টাকা ফেরত পাবেন না।
পাশাপাশি, তিনজনকে নিয়ে একটি কমিটি করে দিয়েছে হাইকোর্ট। অবিভাবকদের যাদের অবস্থা খারাপ তাদের আর কোনো সুবিধা দেওয়া যায় কিনা দেখবে এই কমিটি।ওই কমিটিতে রয়েছেন হেরিটেজ স্কুলের প্রিন্সিপাল, মামলাকারীর আইনজীবী ও ব্যারিস্টার তিলক বসু।
তবে অভিভাবকদের কতটা সাশ্রয় হল, তা নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন। কারণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শিক্ষাবর্ষ। ৯০ শতাংশ অভিভাবকই স্কুল ফি মিটিয়ে দিয়েছেন। আর হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তা ফেরত পাবেন না তাঁরা।
লকডাউনের কারণে বন্ধ রয়েছে রাজ্যের সবকটি স্কুল। তা সত্ত্বেও বিভিন্ন বোর্ডের তত্ত্বাবধানে থাকা রাজ্যের বেসরকারি স্কুলগুলো লকডাউনের মধ্যেও বন্ধ থাকা সত্ত্বেও স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের কাছ থেকে ক্লাসের ফি, শিক্ষকদের বেতন সহ অন্যান্য খরচ খরচা বাবদ অতিরিক্ত ফি ধার্য করা হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অভিভাবকদের পক্ষে তা দেওয়া দুর্বিষহ হয়ে উঠেছে। তাই ফি মুকুবের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন মামলাকারী ভিনীত রূইয়া। সেই মামলাতেই এই নির্দেশ আদালতের।












Click it and Unblock the Notifications