গাছের গোড়ায় কংক্রিটের বাঁধন নিয়ে কেএমসির রিপোর্টে সন্তুষ্ট হাইকোর্ট
সৌন্দর্যায়নের নামে কলকাতা শহরে গাছের গোড়ায় কংক্রিটের বাঁধন সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করল কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণাণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এদিনের রিপোর্টে কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, আদালতের নির্দেশ মেনে কলকাতায় ৪১২৮ কি গাছের গোড়া থেকে কংক্রিটের সরিয়ে নেওয়া হয়েছে। বাকি আরও ৫১০টি গাছের গোড়া থেকে কংক্রিটের বাঁধন ভেঙ্গে দেওয়া হবে বলেও আদালতকে আশ্বস্ত করেছে কর্পোরেশন। এদিনের এই রিপোর্টে সন্তুষ্ট আদালত।

একটি সমাজসেবী সংগঠনের তরফে দায়ের করা জনস্বার্থ মামলায় সংগঠনের দাবি ছিল, গাছের গোড়ায় কংক্রিটের বাঁধনের ফলে গাছ ক্ষতিগ্রস্থ হচ্ছে। গাছের শিকড় চলাচলে বাধা প্রাপ্ত হচ্ছে। এতে গাছ হয় ভেঙে পড়ে যেতে পারে, তা না হলে মরে যেতে পারে। যার ফলে পরিবেশের ব্যাপক পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে পারে।
আইনজীবীদের দাবি ছিল, ইতিমধ্যেই কলকাতা দূষণের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে তাই মানুষের স্বার্থে কলকাতা কর্পোরেশনের এই বিষয়টি নজর দেওয়ার জন্য আবেদন জানানো হয়। তাদের আবেদনের ভিত্তিতে আদালত কংক্রিটের বাঁধন সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। এদিন মামলা নিষ্পত্তি করার পাশাপাশি, পরিবেশ রক্ষার জন্য পৌরসভাকে সচেতন রাখার নির্দেশ দিয়েছে আদালত।












Click it and Unblock the Notifications