করোনা আবহে জেগে উঠছে বাঙালির নস্টালজিয়া, ট্রামে এবার পুজো পরিক্রমা, শুরু হয়ে গিয়েছে বুকিং
করোনা আবহে জেগে উঠছে বাঙালির নস্টালজিয়া, ট্রামে এবার পুজো পরিক্রমা, শুরু হয়ে গিয়েছে বুকিং
আর হাতে গোনা কয়েকটি দিন বাকি দুর্গাপুজোর। তারপরেই করোনা আবহেই বাঙালি মেতে উঠবে দুর্গাপুজোর উৎসবে। এবার ভিড় এড়িয়ে পুজো দেখার সুযোগ করে দিচ্ছে ট্রাম কোম্পানি। ট্রামে করে পুজো পরিক্রমার প্যাকেজ নিয়ে এসেছে সিটিসি। শুরু হয়ে গিয়েছে বুকিংও।

করোনা আবহে দুর্গাপুজো
করোনা মহামারীর মধ্যেই দুর্গাপুজোর উৎসবে মাতবে বাঙালি। ইতিমধ্যেই পুজো মণ্ডপে ঘোরার করোনা বিধি তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্যানিটাইজেশন থেকে মাস্ক ব্যবহার সব কিছুতেই কড়া কড়ি থাকবে সব পুজো মণ্ডপে এমনই জানিয়েছেন পুজো উদ্যোক্তাদের সংগঠনও।

ট্রামে চড়ে পুজো
করোনা আবহে ভিড় এড়িয়ে পুজো দেখার নতুন উপায় নিয়ে হাজির হয়েছে ক্যালকাটা ট্রাম্প কোম্পানি। ট্রামে করে পুজো পরিক্রমার প্যাকেজ নিয়ে এসেছে তারা। ইতিমধ্যেই টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে। পুজোর চারদিনের মধ্যে ২ দিন এই পরিষেবা দেবে ট্রাম কোম্পানি। সপ্তমী এবং নবমী এই দুদিন সুযোগ থাকছে এই বিশেষ ট্রামে চড়ে ঠাকুর দেখার।

কোন পথে ঠাকুর দেখা
ট্রামে চড়ে ঠাকুর দেখতে কয়েকটি নির্দিষ্ট রুট বেছে নেওয়া হয়েছে। এসপ্ল্যানেডের ট্রাম ডিপো থেকে শুরু হবে যাত্রা। সকাল ১১টায় ছাড়বে ট্রাম। কাশী বোস লেন, হাতিবাগান সার্বজনীন, নলিনী সরকার স্ট্রিট, সিংহী পার্ক, একডালিয়া এভারগ্রীন দেখানো হবে। শ্যামবাজার ট্রাম ডিপো পর্যন্ত যাওয়ার পর আবার এসপ্ল্যানেডে এসে গড়িয়াহাট ট্রামডিপো পর্যন্ত যাবে বিশেষ ট্রাম।

কোথায় মিলছে টিকিট
ট্রামে করে পুজো দেখতে হলে টিকিট কাটতে হবে অনলাইনে। রাজ্য পরিবহন নিগমের ওয়েবসাইট টিকিট কাটতে পারবেন সকলে। এছাড়াও এসপ্ল্যানেডে খোলা হয়েছে কাউন্টার। সেখান থেকেও টিকিট কেটে নিয়ে যাতে পারেন যে কেউ। টিকিটের দাম ৫০০ টাকা করা হয়েছে। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে বুকিং
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications