রাজ্যে নতুন করে আরও ২ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৬১
রাজ্যে নতুন করে আরও ২ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৬১
রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এদিন সরকারি বুলেটিনে জানানো হয়েছে রাজ্যে করোনার সংক্রমণে মৃত্যুর সংখ্যা ২০। অন্যদিকে রাজ্যে ২৪ ঘন্টা.য় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ জন।

রাজ্যে বাড়িতে নজরদারিতে যাঁরা
এদিনের স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে, রাজ্যে বাড়েত নজরদারি থেকে ছাড়া পেয়েছেন ৩৯৭৭৪ জন। অন্যদিকে ২১২৮৮ জন এই মুহুর্তে নজরদারিতে রয়েছেন।

হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে যাঁরা
এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে ওয়ার্ডে পাঠানো হয়েছিল ৩৭৮৭ জনকে। এঁদের মধ্যে এখনও পর্যন্ত আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৩৫৮২ জন। আইসোলেশনে রয়েছেন ২০৫ জন।

রাজ্যে পরীক্ষা, রাজ্যে কোভিড হাসপাতাল
রাজ্যে এখনও পর্যন্ত ১০৮৯৩ জনে নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে কোভিড হাসপাতালের সংখ্যা ৬৬ । কোয়ারেন্টাইন সেন্টারের সংখ্যা ৫৮২।

রাজ্যে আক্রান্ত ও মৃতের সংখ্যা
এদিন মৃতের তালিকায় আরও ২ জন যুক্ত হয়েছেন। ১০৫ জন চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিন পর্যন্ত রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪৬১ জন। এদিন নতুন করে ৩৮ জন আক্রান্ত হয়েছেন।












Click it and Unblock the Notifications