থানায় হামলা তৃণমূলের, পুলিশকর্মীরা লুকোলেন টেবিলের তলায়

স্থানীয় সূত্রে খবর, আলিপুরে পূর্ত দফতরের একটি জমি জবরদখল হয়ে গিয়েছিল। এ দিন তা উদ্ধার করতে যান পূর্ত দফতরের কর্মীরা। সঙ্গে ছিল আলিপুর থানার পুলিশ। কিন্তু সেখানে গিয়ে দেখা যায়, পোঁতা রয়েছে তৃণমূলের পতাকা। কেন পুলিশ জমির দখল নিতে এসেছে, এই প্রশ্ন তুলে তাদের ঘিরে ধরে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা। চলে বিক্ষোভ। এর জেরে পিঠটান দেয় পুলিশ।
কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। বিক্ষোভকারীরা থানা পর্যন্ত চলে আসে। 'আলিপুর থানা হায় হায়, কলকাতা পুলিশ হায় হায়' ইত্যাদি স্লোগান ওঠে। থানার সামনে উপস্থিত কনস্টেবলদের থেকে লাঠি কেড়ে নিয়ে পুলিশকে পেটাতে থাকে বিক্ষোভকারীরা। ভয়ে তাঁরা থানায় ঢুকে পড়েন। কেউ টেবিলের তলায়, কেউ আলমারির তলায় লুকিয়ে পড়েন। কেউ আবার ইট-পাটকেল থেকে বাঁচতে মাথার সামনে মোটা খাতা ধরে আড়াল করেন। যদি সঠিক সময়ে অতিরিক্ত পুলিশ এসে না পৌঁছত, তা হলে হয়তো থানার কর্মীদের প্রাণ সংশয় হতে পারত।
এই ঘটনায় কাউকে গ্রেফতার তো করাই হয়নি, উল্টে ওপর মহলের নির্দেশে বিক্ষোভকারীদের সঙ্গে শান্তি বৈঠক করেন আক্রান্ত পুলিশকর্মীরা।
-
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তিতে গতি, আজই আসছে দ্বিতীয় অতিরিক্ত তালিকা -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল -
ভোটের আগে প্রশাসনে রদবদলের ঝড়, পদমর্যাদা খর্ব করার অভিযোগে ডব্লিউবিসিএস মহলে ক্ষোভ -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিয়ো ছড়ানোয় তৎপর পুলিশ, শেক্সপিয়র সরণিতে এফআইআর -
রামনবমীর মঞ্চে রাজনৈতিক বার্তা, নন্দীগ্রামে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর ‘৪ মে এর পর শ্রী রামই ভরসা' -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে











Click it and Unblock the Notifications