একুশের রাশ দিল্লির পঞ্চপাণ্ডবের হাতে, বঙ্গের দিলীপদের উপর ভরসা নেই, কটাক্ষ সৌগতর
একুশের রাশ দিল্লির পঞ্চপাণ্ডবের হাতে, বঙ্গের দিলীপদের উপর ভরসা নেই, কটাক্ষ সৌগতর
বঙ্গের বিজেপি নেতারা অপদার্থ সেকারণেই দিল্লির টিমের হাতে একুশের ভোটের রাশ দিয়েছেন অমিত শাহ। দিলীপ ঘোষদের বিদ্রুপে বিঁধলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। পাল্টা আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন আগে তৃণমূল নিজের ঘর সামলাক। তারপর বিজেপিকে নিয়ে যেন সমালোচনা করবেন।

সৌগত রায়ের আক্রমণ
দিলীপরা যে একেবারেই কাজের নন সেটা প্রমাণ হয়ে গিয়েছে। সেকারণেই দিল্লি থেকে নেতারা এসেছেন বঙ্গ বিজেপির ঘর সামলাতে। তীব্র আক্রমণে বিজেপিকে বিঁধলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। তিনি কটাক্ষ করে বলেছেন, একুশের ভোটের টার্গেটে শেষ পর্যন্ত দিল্লির নেতাদের আসতে হচ্ছে বাংলায়। বঙ্গ বিজেপির ক্ষমতা হয়নি।

পাল্টা আক্রমণ দিলীপের
সৌগত রায়কে পাল্টা আক্রমণ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, আগে নিজেেদর ঘর সামলান তারপরে অন্যদিকে দেখবেন। বঙ্গ বিজেপিকে নিয়ে ভাবতে হবে না। নিজের জয়ের কথা ভাবুন। এবার ভোটে দাঁড়াতে জিততে পারবেন কিনা সেটা নিয়ে ভাবুন। সৌগত রায়কে আক্রমণ শানিয়েছেন দিলীপ।

একুশের রাশ দিল্লির হাতে
একুশের বিধানসভা ভোটে বঙ্গ বিজেপির রাশ রইল দিল্লির নেতাদের হাতেই। অমিত মালব্যকে বাংলার ভোটের দায়িত্ব দেওয়া হয়েছিল। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বাংলায় এসে ৫টি জোনে রাজ্যকে ভাগ করে কাজ করার পরিকল্পনা করেন। এই এই পাঁচ জোনের দায়িত্বই দিল্লির নেতাদের দেওয়া হয়েছে। তাতে বঙ্গ বিজেপির কোনও নেতাকে দায়িত্ব দেওয়া হয়নি।

একুশে ২০০ আসনের টার্গেট
বিজেপির চাণক্য অমিত শাহ রাজ্য সফরে এসে বঙ্গের বিজেপি নেতাদের ২০০ আসনের টার্গেট বেঁধে দিয়েছেন। আগামী ৩০ নভেম্বর ফের রাজ্যে আসার কথা অমিত শাহের। তার আগে অমিত মালব্য এসে ৫টি জোন ভাগ করে দিল্লির নেতাদের দায়িত্ব দিয়ে গিয়েছেন। এই নিয়ে বঙ্গ বিজেপির নেতাদের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications