ইস্তফা দিতেই দীনেশকে বিজেপিতে স্বাগত জানালেন দিলীপ, অর্জুনরা
ইস্তফা দিতেই দীনেশকে বিজেপিতে স্বাগত জানালেন দিলীপ, অর্জুনরা
বিধানসভা ভোটের আগে আরও বড় ধাক্কা শাসকদল তৃণমূলের। রাজ্যসভায় দাঁড়িয়ে দীনেশ ত্রিবেদী বলেন, 'দলে এখন দম বন্ধ হয়ে আসছে। আমি আমার মনের কথা শুনছি। আর চুপ করে থাকতে পারছি না'। বাংলায় ভোট যেখানে কড়া নাড়ছে সেখানে হঠাৎ দীনেশ ত্রিবেদীর মতো দলের বর্ষীয়ান নেতার এহেন মন্তব্যে নিঃসন্দেহে চাপ বেড়েছে শাসকদলের। যদিও দলের মধ্যে বিষয়টি আলোচনা করা হবে বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। আর এই সুযোগে দীনেশ ত্রিবেদীকে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দিয়ে রাখলেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। সাংবিধানিক সংকটে পড়বে তৃণমূল! তোপ বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের।

বিজেপিতে স্বাগত জানালেন দিলীপ
বিজেপিতে দীনেশ ত্রিবেদীকে স্বাগত জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ভালো মানুষ সবসময় বিজেপিতে স্বাগত। আর তিনি যদি চান তাহলে অবশ্যই ওনার (পড়ুন দীনেশ ত্রিবেদী) জন্যে বিজেপির দরজা খোলা থাকবে বলে জানিয়েছেন সাংসদ। প্রত্যেকদিন তৃণমূল থেকে লোকজন ছেড়ে বিজেপিতে আসতে চাইছে। মানুষের জন্যে কাজ করতে চাইছে। যারা বাংলার মানুষের জন্যে কাজ করতে চাইছে তাঁদের সবাইকেই বিজেপিতে স্বাগত বলে মন্তব্য দিলীপ ঘোষের। তৃণমূলকে কটাক্ষ করে দিলীপের মন্তব্য, আমরা চিন্তা করছি তৃণমূল দলটার কি হবে!! ভোটের আগে উঠে না যায়, টিপন্নির সুরে তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের।
তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যে তৃণমূল দলটার আজ এমন অবস্থা বলে দাবি বিজেপির সাংসদের

সাংবিধানিক সংকটে পড়বে তৃণমূল! তোপ বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের
তৃণমূলে কেউ থাকবে না। ভোটের আগে সাংবাদিক সংকটে পড়বে তৃণমূল। এমনটাই মন্তব্য বারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের। তিনি বলেন, দীনেশবাবু যদি বিজেপিতে যোগ দেন তাহলে ব্যক্তিগত ভাবে আমি তাঁকে স্বাগত জানাব বলে মন্তব্য অর্জুন সিংয়ের। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অর্জুন সিং জানিয়েছেন, তৃণমূল দলটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে। সেখানে থাকার মতো অবস্থা কারোর নেই। ভোটের মুখে আরও বড় বড় নেতারা বিজেপিতে যোগ দেবেন বলে মন্তব্য সাংসদের।

বিজেপিতে যোগ দিতে পারেন, ইঙ্গিত কৈলাশের
বিজেপিতে যোগ দিতে পারেন দীনেশ ত্রিবেদী। তাঁর সঙ্গে কথা হয়েছে। সেই সময়েই দলের বিরুদ্ধে তিনি ক্ষোভ জানিয়েছিলেন বলে মন্তব্য বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়ের।

করুণা হচ্ছে, কটাক্ষ সুজন চক্রবর্তীর
সার্কাস হচ্ছে। এই দলটার জন্যে করুণা হচ্ছে আমার। দীনেশ ত্রিবেদী প্রসঙ্গে এমনটাই মন্তব্য বাম নেতা সুজন চক্রবর্তীর। তিনি বলেন, তৃণমূল এবং বিজেপির নেতাদের কিছু বোঝা যাচ্ছে। সকালে কে তৃণমূল আর বিকেলে কে বিজেপি সেটা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। তবে দেশের মানুষের দমবন্ধ হয়ে যাচ্ছে মোদীর জন্যে। এক সাক্ষাৎকারে এমনটাই বললেন সুজন চক্রবর্তী।

তৃণমূল ছাড়লেন দীনেশ ত্রিবেদী
তৃণমূল ছাড়লেন দীনেশ ত্রিবেদী। এদিন তিনি রাজ্যসভায় দাঁড়িয়ে তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেন। পরে তিনি রাজ্যসভার সদস্যপদেও ইস্তফা দেন বলে জানা গিয়েছে। এব্যাপারে তিনি বলেছেন, দমবন্ধ হয়ে আসছিল। তৃণমূল ছাড়ার পাশাপাশি রাজ্যসভার সদস্যপদে ইস্তফা দিলেও, তিনি এই রাজ্যের মানুষের জন্য কাজ করতে চান বলেই জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications