তৃণমূল সরকারের অনৈতিক কাজে 'অলৌকিক হাত'! বিজেপিতে যোগ দেওয়ার আগে আক্রমণ সব্যসাচীর

বিজেপিতে যোগ দেওয়ার খবর বাজারে ছড়িয়ে পড়ার পর সংবাদ মাধ্যমের সামনে এলেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। এদিন সকালে তিনি বলেন, আগে চিন্তাভাবনা করেননি, তাই বলেননি।

বিজেপিতে যোগ দেওয়ার খবর বাজারে ছড়িয়ে পড়ার পর সংবাদ মাধ্যমের সামনে এলেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। এদিন সকালে তিনি বলেন, আগে চিন্তাভাবনা করেননি, তাই বলেননি। একজন সৈনিক হিসেবেই তিনি বিজেপিতে যাচ্ছেন বলেও জানিয়েছেন। বাংলার উন্নয়নে তৃণমূলের দাবিকে কসমেটিক ডেকোরেশন বলেও কটাক্ষ করেছেন তিনি।

'বাংলার নেতার যোগদান বাংলাতেই'

'বাংলার নেতার যোগদান বাংলাতেই'

এর আগে দিল্লিতেই তৃণমূল থেকে বিজেপিতে যোগদান পর্ব সম্পন্ন হয়েছে। তবে সব্যসাচী দত্ত সুযোগ পেয়েছেন বাংলাতেই বিজেপিতে যোগ দেওয়ার এপ্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্রীয় নেতা নই। বাংলায় যোগদান করব বলেছিলাম। তাই বাংলাতেই যোদ দিচ্ছি।

অনৈতিক কাজে 'অলৌকিক হাত'

অনৈতিক কাজে 'অলৌকিক হাত'

এদিন তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে সরকারের অনৈতিক কাজে অলৌকিক হাত থাকার কথা বলেছেন সব্যসাচী দত্ত। তিনি বলেছেন, উত্তর ২৪ পরগনার প্রশাসনিক বৈঠকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন রেখেছিলেন জলাভূমি ভরাট নিয়ে। তারপর দুমাস হয়ে গিয়েছে। সেই বাড়িগুলির তো কিছু হয়নি, বরং আরও তাড়াতাড়ি তৈরি হয়েছে সেগুলি। এব্যাপারে তিনি অলৌলিক হাত থাকার কথা জানিয়েছেন।

সব কিছুর সূত্রপাত বিদ্যুৎ ভবনে

সব কিছুর সূত্রপাত বিদ্যুৎ ভবনে

লোকসভা ভোটের পরবর্তী সময়ে বিদ্যুৎকর্মীদের নিয়ে বিদ্যুৎ ভবন ঘেরায়ের নেতৃত্ব দেন। প্রকাশ্যে বিদ্যুৎমন্ত্রীকে কটাক্ষও করেন তিনি। এরপরেই কাউন্সিলররা মিলিতভাবে সব্যসাচী দত্তের বিরুদ্ধে
অভিযোগ জানান। বিধাননগরের তৃণমূল কাউন্সিলরদের প্রায় সবাই সব্যসাচী দত্তের বিরুদ্ধে অনাস্থা জানান। অনাস্থা ভোটে যাওয়ার আগেই পদত্যাগ করেন সব্যসাচী। তবে পদত্যাগ করেই দুর্নীতি ইস্যুতে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন সব্যসাচী দত্ত। প্রশ্ন তোলেন দলের বিভিন্ন কার্যকলাপ নিয়ে। এদিন বিজেপিতে যোগ দেওয়ার আগে সব্যসাচী দত্ত বলেন, বিদ্যুৎ পর্ষদের কর্মীদের পাশে দাঁড়ানোয় সবকিছুর সূত্রপাত।

রাজ্য সরকারি কর্মীদের জন্য দাবি

রাজ্য সরকারি কর্মীদের জন্য দাবি

বিজেপিতে যোগ দেওয়ার আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন চালুর দাবি করেছেন সব্যসাচী দত্ত। পাশাপাশি কোনও বকেয়া রাখা যাবে না বলেও দাবি করেছেন। বিষয়টি তিনি বিজেপি নেতৃত্বের সামনে তুলে ধরবেন বলেও জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+