তৃণমূল-বিজেপি সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত কসবা

তৃণমূল-বিজেপি সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত কসবা

তৃণমূল-বিজেপি সংঘর্ষকে কেন্দ্র করে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে কসবা এলাকা। দুই দলই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। দু'পক্ষ কসবা থানায় অভিযোগ জানাতে এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। বিজেপির লোকজন থানার ভিতরে থাকাকালীন, থানার বাইরে ছিল তৃণমূল নেতা-কর্মীরা। ফলে থানা চত্বরে সাময়িক উত্তেজনা তৈরি হয়।

তৃণমূল-বিজেপি সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত কসবা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাড্ডার কনভয়ে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিজন সেতুর মোড়ে অবরোধ কর্মসূচি ছিল বিজেপির। সেখানে বিজেপির এক মণ্ডল সভাপতিকে মারধর করা হয় বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদে শনিবার বিজন সেতু থেকে কসবা থানা পর্যন্ত মিছিল করে গিয়ে পুলিশের কাছে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি ছিল বিজেপির।

দক্ষিণ কলকাতা জেলা বিজেপির অভিযোগ, এদিন প্রতিবাদ মিছিল শুরুর সময় তৃণমূলের লোকজন ইট-লাঠি-রড দিয়ে বিজেপি কর্মীদের উপর হামলা চালায়। কয়েকজন বয়স্ক দলীয় কর্মী ও মহিলারাও কমবেশি জখম হন। এরপর থানায় এফআইআর করতে গেলে তৃণমূলের লোকজন থানার বাইরে চলে আসে। কথা কাটাকাটি শুরু হয়। উত্তেজনা ছড়ায়।

অন্যদিকে, বিজেপির এই অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। বিজেপির লোকেরাই তৃণমূল কর্মীদের উপর হামলা করেছে এমনই অভিযোগ ৬৭ নম্বর ওয়ার্ডের তৃণমূলের। তাদের দাবি, তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে বিজেপি। কয়েকজন তৃণমূল কর্মী জখম হয়েছেন। সে বিষয়ে অভিযোগ জানাতে তাঁরা কসবা থানায় এসেছিলেন। দু'পক্ষই থানায় অভিযোগ দায়ের করতে এলে উত্তেজনা দেখা দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+