টালা ব্রিজের কাজের জের, প্রায় ১৩টি বাসের রুটের পরিবর্তন, জেনে নিন একনজরে

টালা ব্রিজের কাজের জেরে প্রায় ১৩টি বাসের রুটের পরিবর্তন করা হয়েছে।

টালা ব্রিজের কাজের জেরে প্রায় ১৩টি বাসের রুটের পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রদীপ নারায়ন বোস সাংবাদিক সম্মেলন করে এদিন বিষয়টি জানান। বুধবার থেকে সমস্ত বাস রুট চালু করা হবে জানিয়েছে উত্তর কলকাতা বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন।

টালা ব্রিজের কাজের জের, প্রায় ১৩টি বাসের রুটের পরিবর্তন, জেনে নিন একনজরে

৩২এ রুট

মহিষবাথান থেকে দক্ষিণেশ্বর ছিল। পরিবর্তন করে এখন চিড়িয়ামোড় থেকে দমদম রোড হয়ে নাগেরবাজার লেকটাউন উল্টোডাঙ্গা হয়ে হাডকো হয়ে মহিষবাথান যাবে।

৭৮ নম্বর রুট

ব্যারাকপুর থেকে এসপ্লানেড ছিল। রুট পরিবর্তন হয়ে এখন ব্যারাকপুর থেকে পাইকপাড়া আসবে তারপর ব্যাক করে ব্যারাকপুর ফিরে যাবে।

৭৮/১ নম্বর রুট

রহড়া বাজার থেকে বাবুঘাট ছিল এই বাসের রুট।
এখন রহড়া বাজার থেকে আসবে চিড়িয়া মোড় থেকে পাইকপাড়া, মিল্ক কলোনি,শ্যামবাজার হয়ে পুরানো রুট ধরে বাবুঘাট যাবে।

২০১ নম্বর রুট

কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে সল্টলেক করুণাময়ী ছিল এর রুট। এখন কল্যাণী এক্সপ্রেস হয়ে আসবে চিড়িয়ামোড়, পাইকপাড়া, মিল্ক কলোনি, আর জি কর রোড হয়ে শ্যামবাজার তারপর রাজাবাজার, ফুলবাগান থেকে হাডকো হয়ে সল্টলেক করুণাময়ী যাবে।

২০২ রুট

নাগেরবাজার থেকে টালা ব্রিজ হয়ে সায়েন্স সিটি ছিল।
এখন নাগেরবাজার থেকে লেক টাউন উল্টোডাঙ্গা হয়ে খান্না পুরানো রুট ধরে সায়েন্স সিটি যাবে।

২১৪ রুট

বড় বটতলা বা সাজিরহাট থেকে বিবাদিবাগ ছিল এর রুট। এখন বড় বটতলা থেকে পাইক পাড়া থেকে আবার বড় বটতলা ফিরে যাবে।

২১৪এ রুট

চেতলা পার্ক থেকে সুখচর গির্জা ছিল এর রুট। এখন সুখচর থেকে দমদম রোড ধরে যশোহর রোড ধরে আর জি কর শ্যামবাজার হয়ে পুরানো রুট ধরে চেতলা পার্ক যাবে। চেতলা থেকে সুখচর যাওয়ার সময় বেলগাছিয়া হয়ে পাইকপাড়া চিড়িয়ামোড় হয়ে যাবে।

২২২ রুট

বনহুগলি থেকে বেহালা চৌরাস্তা ছিল এর রুট।
এখন গ্যালিফ স্ট্রিট থেকে বেহালা চৌরাস্তা যাবে।

৩৪সি রুট

এসপ্লানেড থেকে নোয়াপাড়া ছিল এর রুট। এখন নোয়াপাড়া থেকে চিড়িয়ামোড়, নাগেরবাজার, লেকটাউন, উল্টোডাঙ্গা স্টেশন হয়ে খান্না হয়ে পুরানো রুট ধরে এসপ্লানেড যাবে।

৩৪বি রুট

এসপ্লানেড থেকে ডানলপ ছিল এই বাসের রুট। এখন চিড়িয়ামোড় নাগেরবাজার লেকটাউন, হাডকো, ফুলবাগান হয়ে রাজাবাজার হয়ে পুরানো রুট ধরে এসপ্লানেড যাবে।

১০টি বাস রুট ও ৩টি মিনি বাস রুট বন্ধ ছিল। বাস রুট চালু করার জন্য নর্থ কলকাতা বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করে রাজ্য প্রশাসন। বৈঠকে সিদ্ধান্ত হয় বাস রুট চালু করা হবে। সেই নতুন রুটেই বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন বাস অ্যাসোসিয়েশন কর্তারা। তারা জানিয়েছেন, এই সিদ্ধান্ত মতোই বুধবার থেকে বিকল্প রুটে বাস চলাচল চালু হয়ে যাবে আর বিকল্প রুট অনুযায়ী ভাড়াও দুই-একদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে বলে জানিয়েছে সংগঠন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+