SSKM-এর 'ভুয়ো' রিপোর্টের পরে AIIMS-কেও প্রভাবিত করার চেষ্টা! চিকিৎসকের নাম জানিয়ে বিস্ফোরক শুভেন্দু
এসএসকেএম(SSKM)-এ ভর্তি হয়ে চিকিৎসা করালেও, এইমস (AIIMS) জানিয়ে দিল পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। যদিও কলকাতায় এক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছেন, র
এসএসকেএম(SSKM)-এ ভর্তি হয়ে চিকিৎসা করালেও, এইমস (AIIMS) জানিয়ে দিল পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। যদিও কলকাতায় এক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছেন, রাজ্যের হাসাপাতালে চিকিৎসা না করিয়ে বাংলাকে অপমান করা হয়েছে। এব্যাপারে শুভেন্দু অধিকারী সরকারের প্রথম ও তৃতীয় ব্যক্তিকে আক্রমণ করে বলেছেন, কলকাতা থেকে এইমসের রিপোর্টের প্রভাব খাটানোর চেষ্টা করা হয়েছিল।

পার্থকে ঝেড়ে ফেলার চেষ্টা
এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিদারী বলেছেন, পার্থ চট্টোপাধ্যায়কে ঝেড়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। যা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। একইসঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আক্রমণ শানিয়ে বলেছেন, নিজেদের লোককে চাকরি দেওয়ার কথা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়দুর্নীতি জাস্টিফাই করেছেন, নিয়োগে দুর্নীতিকে সমর্থন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত এদিন বলেছেন, চাকরিতে ১০০ জনের একজন নিজেদের লোক হতেই পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য পরস্পর বিরোধী বলেও বর্ণনা করেছেন শুভেন্দু অধিকারী।

অর্পিতাকে চেনেন মমতা
এদিন এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নাম না করে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কে চেনেন না বলেই জানিয়েছে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে নিশানা করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, এই মুখ্যমন্ত্রীই গতবার নাকতলার পুজোয় বলেছিলেন অর্পিতা ফিরহাদদের কাছেও যায় তিনি জানেন। শুধু বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়ের ভোট প্রচারেই নয়, মধ্যমগ্রামে তৃণমূলের মন্ত্রী রথীন ঘোষের ভোট প্রচারেও অংশ নিয়েছিলেন। ফলে তৃণমূল তাঁকে চেনে না কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে চেনেন না, তা হতে পারে না। বিরোধী দলনেতা বলেন, দুর্নীতিতে নিমজ্জিত এই সরকার।

এই প্রথম ভয় পেয়েছেন মমতা
শুভেন্দু অধিকারী এদিন বলেছেন, তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই পরিষ্কার এবারই প্রথম ভয় পেয়েছে তারা। সেই কারণে কখনও বলছেন, দুর্নীতিকে সমর্থন করেন না, তিনি দুর্নীতের বিরুদ্ধে। আবার তিনিই ১০০ জনের একজন নিজেদের লোক হতেই পারের মতো কথা বলছেন। তবে শুধু এবারই নয়, শুভেন্দু অধিকারী স্মরণ করিয়েছেন মহাকরণ থেকে সারদার অ্যাম্বুলেন্স উদ্বোধন আর ডেলোতে সুদীপ সেন ও গৌতম কুণ্ডুর সঙ্গে বৈঠকের কথা।
শুভেন্দু অধিকারী বলেছেন, একদিকে যেমন পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম-এ ভর্তি করা হয়েছিল, অন্যদিকে ইডির আবেদনে ভুবনেশ্বরের এইমসে পরীক্ষা করাতে নিয়ে যাওয়ার সময় কলকাতা থেকে জনৈক চিকিৎসক বারিককে ফোন করে প্রভাব খাটানোর চেষ্টা করা হয়েছিল।

মিথ্যাশ্রী পুরস্কার চালু করুন
শুভেন্দু অধিকারী বলেন, সরকারি হাসপাতালে ভুয়ো রিপোর্ট দেওয়া হচ্ছে। ভাল চিকিৎসকদের সরিয়ে দেওয়া হচ্ছে। এদের ওপরে আস্থা নেই কারও। তিনি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, গত বিধানসভা নির্বাচনে প্রচারে গিয়ে পা ভেঙে যাওয়ার এক্সরে প্লেট দেখান। তিনি কটাক্ষ করে বলেন, উনি মিথ্যাশ্রী পুরস্কার
চালু করুন, বিধানসভা বিজেপি সমর্থন করবে। রাজ্যে ধমকে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। তিনি বলেন, পার্থ চট্টোপাধ্যায়কে ঝাড়গ্রাম-সহ দুটি জেলার দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি ৫০০ কোটি ঝেড়ে ২৫ কোটি তাঁকে (মমতাকে) দিয়েছেন।
তিনি বলেছেন, যা পরিস্থিতি তাতে পার্থ চট্টোপাধ্যায়ের ভবিষ্যত জেলের ভিতরেই কাটবে, বাইরে আসার কোনও সুযোগ নেই।

উপ রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের ১৬ সাংসদ ভোট দিত
শুভেন্দু অধিকারী বলেছেন, সবে তো একজন বিধায়ক রাষ্ট্রপতি নির্বাচনে ক্রসভোটিং করেছে। দেখতে থাকুন, ভবিষ্যতে কী হয়। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের সবাই কলকাতায় ভোট দিয়েছে, তাতেই ক্রসভোটি। যদি উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল অংশ নিত, তাহলে অন্তত ১৬ জন এনডিএ প্রার্থীকে সমর্থন করতে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী।












Click it and Unblock the Notifications