RG Kar Medical College: আরজি কর হাসপাতালে বোমাতঙ্ক, আসল বম্ব স্কোয়াড, আতঙ্ক ছড়াল এলাকায়
RG Kar Medical College: অভয়া'কে খুন করে ধর্ষণের ঘটনায় উত্তাল বাংলা। দিকে দিকে চলছে প্রতিবাদ। আর এর মধ্যেই আরজি কর হাসপাতালের মধ্যেই একটি ব্যাগকে কেন্দ্র করে বোমাতঙ্ক। তাৎপর্যপূর্ণ ভাবে সেটি উদ্ধার হয়েছে জুনিয়ার চিকিৎসকদের ধর্না মঞ্চ থেকে। অভয়ার প্রতীকী একটি ছবি'র সামনে।
যা নিয়ে তীব্র আতঙ্ক তৈরি হয় হাসপাতালের মধ্যে। গোটা এলাকা ঘিরে রেখেছেন কর্তব্যরত সিআরপিএফের জওয়ানরা। কাউকে সামনে যেতে দেওয়া হচ্ছে না। লাগানো হয়েছে ব্যারিকেড। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। ডাকা হয়েছে বম্ব স্কোয়াডকেও। প্রতিবেদন লেখা পর্যন্ত, আধিকারিকরা রহস্যজনক ব্যাগটিকে পরীক্ষা করে দেখছেন (RG Kar Medical College)।

অভয়া'কে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় এক মাসেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। ঘটনার পর থেকেই সংবাদ শিরোনামে রয়েছে আরজি কর হাসপাতাল (RG Kar Medical College)। ঘটনায় বিচার চেয়ে রাজ্যজুড়ে পথে নেমেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। দীর্ঘদিন কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা।
আরজি কর কাণ্ডের সুবিচারের দাবিতে স্বাস্থ্যভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। পাঁচ দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চান তাঁরা। যা নিয়ে তুঙ্গে রাজ্য-রাজনীতি।
এর মধ্যেই আজ বৃহস্পতিবার সকালে জুনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চের একটি বেঞ্চে ব্যাগটিকে উদ্ধার করা হয়। দীর্ঘক্ষণ সেটি পড়ে থাকে। এরপরেই হাসপাতালের তরফে ব্যাগটি কার সে বিষয়ে খোঁজখবর শুরু হয়। মঞ্চের উলটোদিকেই রোগীর আত্মীয়দের জন্য রয়েছে বিশেষ ঘর। সেখানেও ওই ব্যাগটি কার, বারবার তা জিজ্ঞাসা করার পরেও কোনও উত্তর মেলেনি।
এরপরই ব্যাগটিতে বোমা রয়েছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবস্থানমঞ্চ থেকে সরে যান অনেকেই। হাসপাতালের তরফে গোটা পরিস্থিতি জানানো হয় কর্তব্যরত পুলিশ এবং সিআরপিএফের আধিকারিকদের। কেউ কোনও রিক্স না নিয়ে গোটা এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে।
খবর দেওয়া হয় টালা থানায়ও। বম্ব স্কোয়াড এলে ব্যাগ উদ্ধার করা হয়। তাতে জলের বোতল, বিস্কুট ছাড়া কিছুউ পাওয়া যায়নি। তবে, সিআইএসএফের পাহারা থাকার পরও ওই চত্বরে ব্যাগটি কীভাবে এল, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
এমনকি এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে আরজি কর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। তবে জানা যাচ্ছে, ঘটনার পরেই সিআরপিএফের তরফে আরজি করের (RG Kar Medical College) নিরাপত্তা আরও আঁটসাঁট করা হচ্ছে। নজরদারিও বাড়ানো হচ্ছে।












Click it and Unblock the Notifications