মারণ করোনা প্রাণ কাড়ল কলকাতা পুলিশের আরও এক কোভিড যোদ্ধার, পুজোর মাঝেই মৃত্যু এসআই-র
পুজোর মাঝেই করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন সার্ভে পার্ক থানার সাব ইন্সপেক্টর
সময় যত দড়াচ্ছে ততই কলকাতা পুলিশে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এবার করোনার কবলে পড়ে চিরবিদায় নিলেন সার্ভে পার্ক থানার সাব ইন্সপেকটর হারাধন দাস। কয়েকদিন আগেই তার শরীরে একাধিক করোনার উপসর্গ দেখা যায়। তারপরেই টেস্ট করা হলে রিপোর্ট পজেটিভ আসে। এরপরেই আর ঝুঁকি না নিয়ে হারাধন দাসকে-কে ভর্তি করা হয় কোভিড হাসপাতালে। বেশ কিছুদিন চিকিৎসা চললেও শেষ অবধি তিনি হার মানেন মারণ ভাইরাসের কাছে।

কিম্তু হাজারও প্রচেষ্টা করেও শেষ রক্ষা হল না। প্রাণ হারালেন কলকাতা পুলিশের এই অভিজ্ঞ আধিকারিক। এদিকে ইতিমধ্যেই হারাধান দাসের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে কলকাতা পুলিশ। আপদে-বিপদে আগামীতে সমস্ত রকম সাহায্য করা হবে বলেও পুলিশের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এদিকে করোনা আবহে একেবারে ফ্রন্ট লাইনার হিসাবে কাজ করেছিলেন হারাধন বাবু।
প্রতিদিন রাস্তায় নেবে মাইকিং হোক বা লকডাউন ও করোনা বিধি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে গত কয়েক মাসে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন সার্ভে পার্ক থানার এই বরিষ্ঠ পুলিশ আধিকারিক। এদিকে হারাধন বাবুর মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর থানার সহকর্মীরাও। এদিকে প্রাথমিক সংক্রমমণের পর বিগত কয়েক দিন ধরেই তার শারীরিক অবস্থার ক্রমেই অবনিত হচ্ছিল বলে জানান চিকিৎসকেরা। অবশেষে পুজোর মাঝেই করোনার কাছে হার মানলেন তিনি।












Click it and Unblock the Notifications