নড়াইল গ্যাং ধরতে বাংলাদেশ যাবেন গোয়েন্দারা, সোনারপুরকাণ্ডে বিবাহ বহির্ভূত সম্পর্ক!
সোনারপুরে সোনার দোকানে ডাকাতি কাণ্ডে অধরা ডাকাতদের খোঁজে এবার বাংলাদেশে পাড়ি দেবেন লালবাজারের গোয়েন্দারা। তদন্তে উঠে এসেছে বাংলাদেশি ডাকাতের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথাও।
কলকাতা, ৫ এপ্রিল : সোনারপুরে সোনার দোকানে ডাকাতি কাণ্ডে অধরা ডাকাতদের খোঁজে এবার বাংলাদেশে পাড়ি দেবেন লালবাজারের গোয়েন্দারা। ধৃত বাংলাদেশি ডাকাত লাবলু সর্দারকে জিজ্ঞাসাবাদ করে এই গ্যাংয়ের অন্যান্য পাণ্ডাদের চিহ্নিত করতে পেরেছেন গোয়েন্দারা।
এদিকে লাবলু-সহ ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করে আরও এক মহিলাকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে পুলিশ। বারুইপুর থেকে কোহিনুর বিবি নামে ওই মহিলাকে গ্রেফতার করা হয়। এই ঘটনার তদন্তে উঠে এসেছে বাংলাদেশি ডাকাতের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথাও।

পুলিশ জানতে পেরেছে, বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরেই ওই মহিলা ডাকাতির কাজে জড়িয়ে পড়ে। উল্লেখ্য, বাংলাদেশি ডাকাতরা তার বাড়িতে আশ্রয় নিত। তার বাড়িতেই লুকিয়ে রাখা হত অস্ত্র-শস্ত্র। এমনকী সোনারপুরকাণ্ডে ধৃত মহিলাই বাংলাদেশি গ্যাং-এর কাছে পৌঁছে দিয়ে এসেছিল আগ্নেয়াস্ত্রের সেই ব্যাগ, যা রক্ষিত থাকত তার কাছে। পুলিশ মহিলাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সত্যতা নিরূপণের চেষ্টা চালাচ্ছে।
পুলিশ জানতে পেরেছে, বারুইপুরের চম্পাহাটির সোললিয়া গ্রামে ধৃত মহিলার বাড়ি। ওই মহিলার বাড়িতে যাতায়াত ছিল ডাকাত দলের পাণ্ডাদের। এক পাণ্ডার সঙ্গে ওই মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়। তারই জেরে মহিলা ডাকাতির ঘটনায় ধীরে ধীরে নিজেকে জড়িয়ে ফেলে। বাংলাদেশি ডাকাতদলকে সাহায্য করতে শুরু করে।
এদিকে কলকাতার গোয়েন্দারা স্থির করেছেন, বাংলাদেশি এই গ্যাংকে ধরতে তারা বাংলাদেশ যাবেন। দু'দিনের মধ্যেই তাঁরা এই অভিযান চালাতে চান। কারণ গোয়েন্দারা জানতে পেরেছেন, গত দু'বছরে কলকাতার বিভিন্ন ডাকাতির ঘটনায় এই গ্যাং-ই জড়িত। সোনারপুরের মতো হরিদেবপুর, বেনিয়াপুকুর, সোদপুর প্রভৃতি ডাকাতির ঘটনায় জড়িত বাংলাদেশর নড়াইলের ডাকাতরা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications