Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাবার জীবন অতীষ্ট করে এখন কেন এসেছেন! সোমনাথ-পুত্রের বাক্যবাণ বিমানকে

সোমনাথ-পুত্রের রোষের মুখে পড়লেন প্রাক্তন সিপিএম রাজ্য সম্পাদক বিমান বসু। সোমনাথ-পুত্র সরাসরি তাঁকে প্রশ্ন ছুড়ে দিলেন- বাবার জীবন অতীষ্ট করে এখন কী করতে এসেছেন?

সদ্য পিতৃহারা হয়েছেন। দলের প্রতি অনেক অভিমান নিয়ে চলে গিয়েছেন ১০ বারের প্রাক্তন সাংসদ তথা স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়। তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়েই সোমনাথ-পুত্রের রোষের মুখে পড়লেন প্রাক্তন সিপিএম রাজ্য সম্পাদক বিমান বসু। সোমনাথ-পুত্র সরাসরি তাঁকে প্রশ্ন ছুড়ে দিলেন- বাবার জীবন অতীষ্ট করে এখন কী করতে এসেছেন?

বাবার জীবন অতীষ্ট করে এখন কেন এসেছেন! সোমনাথ-পুত্রের বাক্যবাণ বিমানকে

১০ বছর আগে দল তাঁকে বহিষ্কার করেছিল শৃঙ্খলাভঙ্গের জন্য। তিনি দলের হুইপ আমান্য করে স্পিকারের পদে থেকে কংগ্রেসের বিরুদ্ধে ভোট দেননি। এই ছিল অপরাধ। তারপর দল তাঁকে বহিষ্কার করায়, মেনে নিতে পারেননি সোমনাথ। অভিমান, যন্ত্রণা এত বছর বহন করে চলেছেন তিনি।

বঙ্গ সিপিএম তাঁকে পার্টির সদস্যপদ ফিরিয়ে দিতে চাইলেও, কারাট লবির চাপে তা পারেনি দল। দলের কাছে মাথা নোয়াননি সোমনাথ চট্টোপাধ্যায়ও। অন্তিম শয়ানেও তিনি দলের ঊর্ধ্বেই রয়ে গেলেন। বারবার অভিমান-আক্ষেপ ঝরে পড়লেও তিনি ছিলেন আদর্শে দৃঢ় প্রত্যয়ী। সারাজীবন দায়িত্ববোধে অবিচল ছিলেন, স্তাবকতাকে তিনি আমল দেননি।

এবার বাবার প্রয়াণে সিপিএম নেতৃত্বের প্রতি গর্জে উঠলেন ছেলে প্রতাপ চট্টোপাধ্যায়। তিনি বিমান বসুকে দেখেই বলে উঠলেন- কেন এসেছেন, বাবার জীনটা অতীষ্ট করে দিয়েছিলেন আপনারা, দল থেকে তাড়িয়ে দিয়েছিলেন। এখন কী করতে এসেছেন। এমনকী তিনি- পুলিশকে উদ্দেশ্য করে বলেন, এঁরা অনধিকার প্রবেশ করেছে, এদেরকে ঢুকতে দেবেন না।

যদিও সীতারাম ইয়েচুরির পাশাপাশি বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা তাঁকে মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান। সীতারাম ইয়েচুরি সোমনাথ-পুত্রকে আশ্বস্ত করে বলেন- ওসব কথা বলার সময় এটা নয়। এসব নিয়ে পরে আলোচনা হবে। আজ শোকের দিনে এ প্রসঙ্গ না তোলাই ভালো। সীতারাম ইয়েচুরির কথায় আশ্বস্ত হন প্রতাপ।

উল্লেখ্য, সীতারাম ইয়েচুরির সঙ্গে সোমনাথ চট্টোপাধ্যায়ের সম্পর্ক খুব ভালো ছিল। তিনি পছন্দ করতেন সীতারাম ইয়েচুরিকে। যদিও বঙ্গ সিপিএমও সোমনাথ চট্টোপাধ্যায়কে ফিরিয়ে নেওয়ার পক্ষে ছিলেন। কিন্তু কারাত লবির চাপে তা হয়ে ওঠেনি। যদিও এদিন বেঙ্গল ব্রিগেডের নেতা বিমান বসুকে নিশানা করেন সোমনাথ-পুত্র। বিমান বসু অবশ্য এই বিষয়টি সুচতুরভাবে এড়িয়ে গিয়েছেন। তিনি জানান, আমি কিছুই শুনিনি। শব্দব্রহ্ম ছিল। তাই আমি এই প্রশ্নের আর কী উত্তর দেব।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+