বাংলায় বিজেপিকে জেতানোর দায়িত্ব নিয়েছে তৃণমূল, মৌসমের দলত্যাগে নিশানা সোমেনের
বাংলায় বিজেপিকে সুযোগ তৈরি করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। মৌসমের দলত্যাগের পর প্রদেশ কংগ্রেসকে বেনজির নিশানা করল প্রদেশ কংগ্রেস।
বাংলায় বিজেপিকে সুযোগ তৈরি করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। মৌসমের দলত্যাগের পর প্রদেশ কংগ্রেসকে বেনজির নিশানা করল প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র তৃণমূলকে একহাত নিয়ে জানালেন, রাজ্যে তৃণমূল কংগ্রেসের কার্যকলাপে উৎসাহিত হচ্ছে বিজেপি। তৃণমূল বিজেপির সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিচ্ছে।

সোমেন বলেন, কী দরকার ছিল বিজেপির রথযাত্রার পরিবর্তে পবিত্র যাত্রা ঘোষণা করার। কী দরকার ছিল রাম মন্দিরের পরিবর্তে সূর্য মন্দির নির্মাণের কথা বলার। এইসব কথা বলে রাজ্যে বিজেপিকে বাড়তে সাহায্য করছে তৃণমূল। তৃণমূলের যাবতীয় পদক্ষেপ বিজেপিকে উৎসাহ দিচ্ছে।
আবারও মৌসম বেনজির নুরকে দলে টেনে বিজেপির জয়ের পথ সুগম করে দিতে তৎপর হচ্ছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের কংগ্রেসকে ফুল দিচ্ছেন মমতা, আর বাংলায় সেই কংগ্রেসকে ভাঙছেন। এই দ্বিচারিতা চলতে পারে না। তিনি বলেন রাজ্যে পরিস্থিতি আলাদা। তাই তৃণমূলের সঙ্গে যাওয়া সম্ভব নয়।
তাঁর কথায়, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নৈতিক সমর্থন আছে বলেই ব্রিগেড-বার্তা দিয়েছিলেন রাহুল-সোনিয়া। তারপরও রাজ্যে কংগ্রেসকে ভাঙা হচ্ছে। মৌসম বেনজির নুর একাই বিশ্বাসঘাতকতা করল না। বিশ্বাসঘাতকতা করল তৃণমূল কংগ্রেসও। তাই মালদহের মানুষ এই বিশ্বাস ঘাতকতাকে যোগ্য জবাব দেবেন। মৌসম জিততে পারবে না।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications