Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে ছোট্ট অস্ত্রোপচার, কেমন আছেন মুখ্যমন্ত্রী?
রুটিন চেকআপ করাতে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কাঁধে সামান্য সমস্যা দেখা যায়। এরপরেই চিকিৎসকরা একটি অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন। ছোট্ট একটি অস্ত্রোপচার হয়েছে মুখ্যমন্ত্রীর। এমন কথাই জানিয়েছেন এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ।
আজ শুক্রবার সন্ধে সাতটার পর উডবার্ন ওয়ার্ডের বাইরে আসেন এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়। তিনি সাংবাদিকদের জানান, মুখ্যমন্ত্রীর ডান কাঁধে ছোট্ট একটি অস্ত্রোপচার হয়েছে। মুখ্যমন্ত্রী সম্পূর্ণ সুস্থ রয়েছেন। রুটিন চেকআপের সময় চিকিৎসকরা মনে করেন অস্ত্রোপচার করতে হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাত আটটার সামান্য আগে উডবার্ন ওয়ার্ড থেকে বার হন। বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। জানা গিয়েছে, ডান কাঁধে মুখ্যমন্ত্রীর পুরনো একটি চোট ছিল৷ চিকিৎসকদের সিদ্ধান্তে উডবার্ন ওয়ার্ডের ওটিতেই ওই অস্ত্রোপচার হয়। তারপর চিকিৎসকদের সঙ্গে তিনি চা পান করেন বলে খবর।
হাসপাতাল থেকে বেরনোর সময় মুখ্যমন্ত্রী সকলেই শুভেচ্ছা জানিয়েছেন। সব ধর্মের মানুষকে তিনি আসছে নতুন বছরের জন্য আগাম শুভেচ্ছা জানান। রুটিন চেকআপের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজ শুক্রবার বিকেলে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন।
গাড়ি থেকে নেমেই সাংবাদিকদের প্রশ্নের সামনে পড়েন মুখ্যমন্ত্রী। হাত নাড়েন তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে। বলেন, তিনি ভালো আছেন। ঠিক আছেন। রোজ ২০ হাজার পদক্ষেপ করছেন তিনি। এই মুহূর্তে সময় পাচ্ছেন না। আজ শুক্রবার তিনি হাসপাতালে এক্স রে করাতে এসেছেন।
এখন নতুন বছর শুরুর আনন্দ উপভোগ করার সময়। এইসব বলে বিরক্তি দিতে চান না মুখ্যমন্ত্রী। সকলের জন্য আগাম নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications