এসএলএসটি-ব্রাত্য বসুর বৈঠক, বিকাশ ভবন গেটে টেট পাশ আন্দোলনকারীদের বিক্ষোভ
সল্টলেকের বিকাশ ভবনের গেটের বাইরে তুমুল উত্তেজনা। অন্য চাকরি প্রার্থীরাও হাজির সেখানে। নিয়োগের দাবি তোলা হয়েছে তাদের পক্ষ থেকেও। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে তারাও দেখা করতে চান। যদিও বিক্ষোভকারীদের সরিয়ে দিল পুলিশ।
আজ শুক্রবার বিকাশ ভবনে এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠক হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। হাজার দিন পেরিয়ে গিয়েছে তাদের আন্দোলনের। এদিন দুপুরে সেই বৈঠক হয়েছে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ উপস্থিত। চাকরি প্রার্থীদের প্রতিনিধি দলের সাত জন আছেন বৈঠকে।

অপর দিকে ২০২২ সালের টেট পাশ চাকরি প্রার্থীদের বিক্ষোভ বিকাশ ভবনের সামনে। মুখে কালি মেখে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখালেন তারা। অবিলম্বে নিয়োগের নোটিফিকেশন দিতে হবে। এই দাবি নিয়ে তারা কথা বলতে চান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে। সেই কারণেই বিকাশ ভবনের গেটের সামনে আসেন তারা। বিধান নগর উত্তর থানার পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের সরে যেতে বলা হয়।
কিন্তু তারা সেই কথা মানেনি। আরও বেশি বিক্ষোভ বাড়ানো হয়৷ চাকরি প্রার্থীরা রাস্তায় শুয়ে পড়েন। পরিস্থিতি বেগতিক বুঝে ব্যবস্থা নেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে গাড়িতে তুলে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
এসএলএসটি চাকরি প্রার্থীরা বৈঠকে চাকরির জন্যই দাবি করছেন। অনেকটা সময় তাদের নষ্ট হয়েছে। সরকার ভুল করেছে। সে কারণে ভুলের সংশোধন রাজ্য সরকারকেই করতে হবে। ন্যায্য চাকরি প্রত্যেককে দিতে হবে। এই দাবি আন্দোলনকারীদের থেকে রয়েছে। কুণাল ঘোষ নিজেও দাবি করেছেন রাজ্য সরকার ন্যায্য চাকরিপ্রার্থীদের চাকরি দিতে ইচ্ছুক। সমাধান সূত্র বেরিয়ে আসবে আগামী দিনে।
অন্য দিকে আজ ৫৫৫ দিনে পড়ল ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ। সেই উপলক্ষে হাজড়া মোড়ে কর্মসূচি আয়োজন করে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি বৃন্দ। দীর্ঘদিন ধরে আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
তাদের দাবি, দ্রুত গতিতে স্বচ্ছ নিয়োগ করা হয়। অবিলম্বে তাদের চাকরি দেওয়া হোক স্বচ্ছতার সঙ্গে। মেধা তালিকাকে ভিত্তি করে সরকার যখন ধাপে ধাপে মহার্ঘভাতা বাড়াচ্ছে। মন্ত্রী - বিধায়কদের মহার্ঘভাতা বাড়ছে। কিন্তু নিয়োগ হচ্ছে না। তাই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, স্বচ্ছ নিয়োগ হোক। তাদের যেন আর রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করতে না হয়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications