পটচিত্রে সেজেছে সিংহি পার্ক সর্বজনীন
নতুন কিছু নয়। তবে সেই চিরাচরিত পটচিত্রকেই নতুন আঙ্গিকে সাজিয়ে তোলা হয়েছে দক্ষিণ কলকাতার সিংহি পার্ক সর্বজনীনে।
নতুন কিছু নয়। তবে সেই চিরাচরিত পটচিত্রকেই নতুন আঙ্গিকে সাজিয়ে তোলা হয়েছে দক্ষিণ কলকাতার সিংহি পার্ক সর্বজনীনে। এবার ৭৮ বছরে পড়েছে এই পুজো। প্রতিবারের মতোই রয়েছে বিশাল মণ্ডপ। তার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে প্রতিমা। থিমে নতুন কিছু না থাকলেও পটচিত্রকেই প্রাধান্য দিয়েছেন শিল্পীরা।

বাংলার চিরাচরিত পটচিত্রকেই নানা নতুন আঙ্গিকে তুলে ধরা হয়েছে মণ্ডপে। চতুর্থী থেকেই ভিড় জমতে শুরু করেছে শহরের বিভিন্ন মণ্ডপে। বাদ যায়নি দক্ষিণ কলকাতার এই পুজোও। গড়িয়াহাটে শেষ মুহূর্তের কেনাকাটার মাঝেই অনেকে ঢুঁ মারতে শুরু করেছেন মণ্ডপগুলিতে। অনেকে আবার পুজো দেখা শুরু করে দিয়েছেন।
মোটের উপর পঞ্চমীতেই পুজোর আনন্দে মেতেছেন বাসিন্দারা। সকাল থেকেই ভিড় হতে শুরু করেছে শহরের বিভিন্ন মণ্ডপে। সিংহিপার্কেও ভিড় করছেন দর্শনার্থীরা।












Click it and Unblock the Notifications