মিছিলে হাঁটবেন না শঙ্খ ঘোষ, ফেরালেন রাহুলের প্রস্তাব

রাহুল
কলকাতা, ২ ডিসেম্বর: মঙ্গলবার বিজেপির উদ্যোগে আয়োজিত বুদ্ধিজীবীদের মিছিলে হাঁটবেন না কবি শঙ্খ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা এ ব্যাপারে অনুরোধ করতে তাঁর বাড়িতে ছুটে গিয়েছিলেন। কিন্তু তিনি সবিনয়ে সেই আবেদন প্রত্যাখ্যান করেন।

সারদা-কাণ্ডে সিবিআইয়ের বিরুদ্ধে 'পক্ষপাতদুষ্ট' তদন্তের অভিযোগ এনে রাস্তায় নেমেছিলেন তৃণমূলপন্থী বুদ্ধিজীবীরা। নন্দন থেকে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস পর্যন্ত মিছিল হয়। তারই পাল্টা মিছিলের আয়োজন করা হয়েছে এদিন, মঙ্গলবার। যদিও বিজেপি বলেছে, এখানে তাদের দলের ঝান্ডা থাকবে না। যে কেউ আসতে পারেন। আর তাই গতকাল রাতে শঙ্খবাবুর উল্টোডাঙার বাড়িতে যান রাহুল সিনহা। অনুরোধ করেন কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলার মিছিলে হাঁটতে। কিন্তু শঙ্খবাবু বলেন, বিজেপি মিছিল ডেকেছে। দলীয় পতাকা না থাকলেও এর রাজনীতিক রং মানুষের চোখ এড়াবে না। তাই ওই মিছিলে তিনি হাঁটবেন না। এর আগে যে মিছিলেই হেঁটেছেন, কারও অনুরোধে নয়, বিবেকের ডাকে।

সূত্রের খবর, দু'জনে ১৫ মিনিট কথা বলেন। রাহুলবাবুকে সাদরে আপ্যায়ন করেন শঙ্খ ঘোষ। চা খাইয়ে তবে ছাড়েন। আপ্লুত রাহুলবাবুর বক্তব্য, "উনি খুবই আন্তরিক ব্যবহার করেছেন। তৃণমূল কংগ্রেসের কাজকর্ম নিয়ে যে ক্ষুব্ধ, তা বলেছেন। মিছিলে হাঁটা বা না হাঁটা কারও ব্যক্তিগত বিষয়। তাই এ নিয়ে ওঁর মতামতকে আমরা সম্মান করি।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+