বামপন্থীদের অস্তিত্ব নিয়ে বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক পারদ চড়ালেন তৃণমূলের সায়ন্তিকা
আসন্ন ভোটের আবহে বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ফের বিতর্কে। বামেদের রাজনৈতিক অস্তিত্ব নিয়ে তাঁর সাম্প্রতিক মন্তব্য শোরগোল ফেলেছে। তিনি ব্যঙ্গ করে বলেছেন, "সিপিএমের লাল পতাকা এখন কেবল বিরিয়ানির হাঁড়ি ঢাকতেই কাজে লাগে।" এই মন্তব্যের জেরে বামেরা সায়ন্তিকাকে 'অপরিণত' বলে কটাক্ষ করেছে।
একটি পডকাস্টে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে রাজ্য-রাজনীতি আলোচনায় বাম ভোটের প্রসঙ্গ নিয়ে জিজ্ঞাসা করা হয়। বামপ্রার্থীর ভোট ধরে রাখার ক্ষমতা নিয়ে এক প্রশ্নের উত্তরে সায়ন্তিকা বলেন, "মেরুদণ্ড থাকলে তারা নিজেদের ভোটটা দেবে। মেরুদণ্ড না থাকলে, ওই ব-এর নিচে ডট দিয়ে র হবে।" এর মাধ্যমে তিনি বাম ভোট রামে যাওয়ার ইঙ্গিত দেন।

বামেদের অস্তিত্ব প্রসঙ্গে সায়ন্তিকা আরও বলেন, "ওদের মেরুদণ্ড নেই, তাই শূন্য থেকে মহাশূন্যে গিয়েছে।" তিনি প্রশ্ন তোলেন, "এত লোক বেরোয় মিছিলে, ভোটটা তাহলে কোথায় যায় জানি না!" তাঁর হুঁশিয়ারি, "বিজেপির জোটসঙ্গী হয়ে কাজ করলে আগামিদিনে লাল ফ্ল্যাগটা আরও কোথাও থাকবে না। শুধু বিরিয়ানির হাড়িতেই থাকবে।"
এই মন্তব্যের জেরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে অনেকে লেখেন, "এই মন্তব্য শ্রমজীবীদের অপমান।" আবার কেউ কেউ এটিকে 'অপরিণত মানসিকতার পরিচয়' আখ্যা দিয়েছেন।












Click it and Unblock the Notifications