বিজেপির কাছে আত্মসমর্পণ করেছে সিপিএম, দেশ বাঁচাতে সাংসদের ভরসা মমতাই
বিজেপির কাছে আত্মসমর্পণ করেছে সিপিএম। এমনই চাঞ্চল্যকর অভিযোগ আনলেন সিপিএমের বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
বিজেপির কাছে আত্মসমর্পণ করেছে সিপিএম। এমনই চাঞ্চল্যকর অভিযোগ আনলেন সিপিএমের বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আর বিজেপির বিরুদ্ধে একমাত্র লড়াইয়ের মুখ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর রাখঢাক না করে সোজাসুজি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে গলা ফাটালেন ঋতব্রত। তিনি সাফ জানালেন মানুষের উচিত উন্নয়নের পক্ষে ভোট দেওয়া।

সিপিএমের বহিষ্কৃত সাংসদের কথায়, মানুষকে একটা পক্ষ নিতেই হয়। সেই নিরিখে বর্তমান সময়ের প্রেক্ষিত মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ নেওয়াই কেন শ্রেয় তা তুলে ধরেন ঋতব্রত। তাঁর কথায়, রাজ্যে যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে, তা পূর্ব পরিকল্পিত। বিজেপি খুব নীরবে রাজ্যকে সন্ত্রস্ত করে তুলছে। কোবরা স্টিং অপারেশন মতো ঘটনা তারই প্রমাণ।
এমনকী কুলতলির মতো জায়গাতে আরএসএস অস্ত্র প্রশিক্ষণ দিতে চেয়েছিল। এসব কী চলছে। এক কথায় বলা যায় এই প্রবণতা দেশে ফ্যাসিবাদ ও সন্ত্রাসবাদের নামান্তর মাত্র। এই অবস্থা থেকে দেশকে রক্ষা করতে হবে। আর দেশকে এই চরম অবস্থায় সঠিক পথ দেখাতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়।

ঋতব্রতর অভিযোগ, এ রাজ্যেও জাল ছড়াতে চাইছে বিজেপি। রাজ্যের সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য রাজ্যে প্রচুর টাকা আসছে। এই অবস্থায় বিজেপির মতো শক্তিকে প্রতিরোধ করাই মূল লক্ষ্য হওয়া উচিত। তাই ভোট দিতে হবে উন্নয়নের পক্ষে। বিজেপি বিরোধী শক্তির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন।

সিপিএমের বিরুদ্ধে তোপ, ইতিমধ্যেই সাম্প্রদায়িক শক্তির কাছে আত্মসমর্পণ করে বসে আছে। সাম্প্রদায়িকতা ও মৌলবাদের অশুভ শক্তি ধেয়ে আসছে বাংলায়। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করা উচিত। আর সেটাই করতে হবে সর্বাগ্রে। সেই বার্তা দিতে চাইছেন তিনি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications