'রিগিং চালিয়ে যাও' তৃণমূল কর্মীদের নির্দেশ দিয়ে বিক্ষোভের মুখে রেজ্জাক মোল্লা!
কলকাতা, ৩০ এপ্রিল : ভাঙড়ে তৃণমূলের টিকিটে প্রার্থী হওয়া থেকে একেবারে সংবাদ শিরোনামে রয়েছেন 'চাষার ব্যাটা' রেজ্জাক মোল্লা। এদিন পঞ্চম দফা ভোটের দিনও সংবাদেই রইলেন তিনি।
পঞ্চম দফা ভোটের LIVE UPDATE পড়ুন এখানে
অভিযোগ, নিজের বিধানসভা কেন্দ্র ভাঙড়ের বুথে বুথে গিয়ে দলীয় কর্মীদের তিনি 'রিগিং' চালিয়ে যেতে বলেন। এইকথা শুনে স্থানীয় তৃণমূল কর্মীরা প্রতিবাদ করেন। বিক্ষোভ শুরু হলে রেজ্জাক মোল্লা সেখান থেকে চলে যেতে বাধ্য হন।

যদিও এই ঘটনা সরাসরি অস্বীকার করেছেন রেজ্জাক মোল্লা। তিনি জানিয়েছেন, তিনি বুথে বুথে গেলেও এমন কোনও বিক্ষোভের মুখে পড়েননি। এমন কোনও বিক্ষোভকারীদের সঙ্গে তাঁর দেখাও হয়নি।
ঘুরিয়ে তিনি ফের একবার তাঁকে হারানোর চক্রান্ত করা হচ্ছে বলে দলেরই নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে আঙুল তুলেছেন। দাবি করেছেন, ভোট মিটে গেলে দল এই বিষয়ে ব্যবস্থা নেবে। যদিও অন্তর্ঘাতের চক্রান্তের কথা অস্বীকার করেছেন আরাবুলও।
প্রসঙ্গত, ভাঙড়ে আরাবুল ইসলামের খাসতালুকে তাঁকে প্রার্থী করা নিয়ে বহুবার নিজের উষ্মা প্রকাশ করেছেন স্থানীয় তৃণমূল সমর্থকেরা। ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার তৃণমূলের সর্বেসর্বা আরাবুল ইসলামও। কিন্তু সব সরিয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় রেজ্জাক সাহেবকে ভোটে জেতাতে তিনি পথে নামেন।
তবে রেজ্জাক মোল্লার অভিযোগ, তাঁকে ভোটে হারাতে বিরোধীদের চেয়েও বেশি সক্রিয় আরাবুলের বাহিনী। সব জায়গায় গিয়ে তাঁকে যাতে ভোট না দেওয়া হয় তা প্রচার করেছে তাঁরা। সেইমতো এদিনের ঘটনাকেও আরাবুলের বাহিনীর কাণ্ড বলেই উড়িয়ে দিয়েছেন 'চাষার ব্যাটা' রেজ্জাক।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications