অভিষেককে পাপ্পু বলে তীব্র আক্রমণ বিজেপি সাংসদের, জবাব নেত্রীকেও
রাজ্য নেতৃত্ব তো বটেই, নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানাচ্ছেন কেন্দ্রীয় বিজেপি নেতারা। আজ বৃহস্পতিবার পরিবর্তন যাত্রার সূচনায় বাংলায় এসে ফের একবার অভিষেককে আক্রমণ শানান অমিত শাহ। যদিও পালটা পৈলানের সভা থেকে অমিত শাহকে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন অভিষেককে আক্রমণ করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে কার্যত সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, বাড়ির ছোট এবং বউদের নিতে রাজনীতি হলে ছেঁড়ে কথা হবে না। একদিকে যখন এহেন হুঁশিয়ারি দিচ্ছেন মুখ্যমন্ত্রী অন্যদিকে অভিষেককে তীব্র আক্রমণ করলেন আরও এক বিজেপি সাংসদ

অভিষেককেই পাপ্পু বলে সম্বোধন
বিজেপিতে যোগ দিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় তোলাবাজ ভাইপো বলে টার্গেট করেছেন অভিষেক। অমিত শাহ সহ কেন্দ্রীয় নেতারা ভাতিজা বলে আক্রমণ করছেন। এবার পাপ্পু বলে তীব্র আক্রমণ শানালেন বিজেপি সাংসদ রাজু বিস্তা। তিনি বলেন, "দিল্লিতে কংগ্রেসের পাপ্পু আছেন, আর বাংলায় তৃণমূলের পাপ্পু অভিষেক বন্দ্যোপাধ্যায়।" পাশাপাশি এ ভাবে অমিত শাহকে চ্যালেঞ্জ করার অধিকার মুখ্যমন্ত্রীর নেই বলে মন্তব্য করেছেন তিনি। বিজেপি সাংসদ বলেন, যেভাবে এদিন অমিত শাহকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন তা ঠিক নয়। মনে রাখা প্রয়োজন, অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী

আগেও পাপ্পু বলে অভিষেককে আক্রমণ বিজেপির
দেশের রাজনীতিতে পাপ্পু শব্দটা নতুন নয়। কিন্তু বছরখানেক আগে বাংলার রাজনীতিতে পাপ্পু নিয়ে আসে বিজেপি। গত বছর কৈলাস বিজয়বর্গী ছোট পাপ্পু বলে সম্বোধন করেছিলেন। ছোট পাপ্পু চার লক্ষ টাকার সোনার চশমা পরেন, ১০-১৫ হাজার টাকার জুতো পরেন বলেও কটাক্ষ করেছিলেন তিনি। দিল্লিতে রাহুল গান্ধীকে পাপ্পু বলে যে ভাবমূর্তি তৈরি করা হয়েছে, রাজ্যেও অভিষেককে সে ভাবেই প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে? অন্তত বিজেপি সাংসদের মুখে ফের পাপ্পু শব্দে এই প্রশ্নটাই তুলতে শুরু করেছে রাজনৈতিকমহল।

অভিষেক আমার কাছে অগ্রাধিকার পায় না
এদিন অমিত শাহকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ক্ষমতা থাকলে ভাতিজার সঙ্গে লড়ে দেখাও। কেন বারবার ওকে আক্রমণ করা হচ্ছে। এদিন প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, ওকে কি আমরা ডেপুটি চিফ মিনিস্টার বানিয়েছি নাকি অন্য কিছু। তবে অভিষেক যে তাঁর কাছে বিশেষ অগ্রাধিকার পায় না। তা সাফ জানিয়ে দেন নেত্রী। বলেন, আমার অন্যান্য কর্মীদের মতোই ও একজন।

কিন্তু কেন ওকে রাজনীতিতে আনলেন মুখ্যমন্ত্রী?
সে প্রসঙ্গে তিনি জানান, আমায় যখন হাজরায় মারা হয়েছিল, তখন ও জন্মেছে, খুবই ছোট। তখন থেকেই ও একা কংগ্রেসের পতাকা নিয়ে মিছিল নিয়ে করত। নিজেই বলত দিদিকে মারলে কেন জবাব দাও, জবাব দাও।" এর পরেই মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, এক সময়ে অভিষেকের উপরে হামলা হয়েছে, যার জন্য তিনি আজও এক চোখে দেখতে পান না। তিনি বলছেন, "পরিবারের কাউকে বিদেশে যেতে দিইনি। ওরাও তো বিদেশে চলে যেতে পারত। অভিষেককে দুর্ঘটনায় মারার চেষ্টা করা হয়নি? ও একটা চোখে এখনও দেখতে পায় না। আর আমার জন্য ওকে এত কথা শুনতে হয়। আমায় যা খুশি বলুন। আমার বাড়ির বউদের আর ছোটদের কিছু বলবেন না। ওদের আমি খুব ভালোবাসি।"












Click it and Unblock the Notifications