জমি জালিয়াতি ও আগ্নেয়াস্ত্র সহ হুমকির অভিযোগ, গ্রেফতার গাঙ্গুলি গ্রুপের প্রধান অমিত গঙ্গোপাধ্যায়
জমি জালিয়াতি ও পরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগে গ্রেফতার হলেন প্রোমোটার অমিত গঙ্গোপাধ্যায়। গাঙ্গুলি গ্রুপের প্রধান অমিতকে ৭দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে।
জমি জালিয়াতি ও পরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগে গ্রেফতার হলেন প্রোমোটার অমিত গঙ্গোপাধ্যায়। গাঙ্গুলি গ্রুপের প্রধান অমিতকে ৭দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে। সাহজান সমাদ্দার নামে একজনের অভিযোগের ভিত্তিতে অমিত গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে সোনারপুর থানা।

জানা গিয়েছে, সাহজান সমাদ্দার নামে ওই ব্যক্তি সোনারপুর থানায় দায়ের করা অভিযোগে জানান, জালিয়াতি করে গাঙ্গুলি গ্রুপের প্রধান অমিত গঙ্গোপাধ্যায় তাঁদের পারিবারিক বাস্তুভিটের মালিকানা নিয়ে নিয়েছেন। উপরুন্তু, এই ঘটনার প্রতিবাদ করায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ পত্রে উল্লেখ করেন সাহজান।

এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সোনারপুর থানা। রবিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয় গাঙ্গুলি গ্রুপের প্রধান অমিত গঙ্গোপাধ্যায়কে। অভিযোগ, শুধু সাহজান-ই নয় এমন বহু মানুষের কাছ থেকে জালিয়াতি করে জমি হাতিয়েছেন অমিত। সোনারপুর থানা সেই সব ঘটনারও তদন্ত করছে বলে পুলিশ সূত্রে খবর। অমিত গঙ্গোপাধ্যায়কে জেরা করে এই ঘটনার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলেও মনে করছে পুলিশ।
অমিত গঙ্গোপাধ্যায়ের ঘটনার সঙ্গে এক দশক আগে কলকাতার বুকে ঘটে যাওয়া হলদিরাম গ্রুপের মালিকের গ্রেফতারির ঘটনা মিলে যাচ্ছে। বড় বাজারে একটি বহুতল গড়তে চা-এর দোকানের মালিক ও তাঁর ছেলেকে খুনের জন্য সুপারি কিলার নিয়োগ করেছিল হলদিরাম গ্রুপের প্রধান প্রভুশঙ্কর আগরওয়াল। সেই ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে এখন জেলে রয়েছে প্রভুশঙ্কর। ৫০০ কোটি টাকা টার্নওভার গ্রুপের মালিকের এই ঘটনায় দেশজুড়ে হইচই পড়েছিল।

হলদিরাম গ্রুপের মতো না হলেও গাঙ্গুলি গ্রুপ এই মুহূর্তে কলকাতার ইএম বাইপাস সংলগ্ন এলাকা এবং সোনারপুর-রাজপুর এলাকায় রিয়্যাল এস্টেট বিজনেসে অন্যতম বড় নাম। তাদের তৈরি একাধিক বহুতল গত কয়েক বছরে ফ্ল্যাট কিনতে চাওয়া মানুষদের মধ্যে সাড়া জাগিয়েছে। সম্প্রতি গাঙ্গুলি গ্রুপ একাধিক ফ্ল্য়াগশিপ প্রজেক্ট-ও লঞ্চ করেছে। স্বাভাবিকভাবে এহেন গাঙ্গুলি গ্রুপের প্রধানের গ্রেফতার দক্ষিণ কলকাতার ইএম বাইপাস সংলগ্ন এলাকা এবং সোনারপুর-রাজপুর এলাকায় হইচই ফেলে দিয়েছে। এই গ্রেফতারি নিয়ে অবশ্য গাঙ্গুলি গ্রুপ এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি। অভিযোগকারী সাহজান সমাদ্দারের প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। তবে, বিশ্বস্ত সূত্রে খবর, গাঙ্গুলি গ্রুপের প্রধান অমিত গঙ্গোপাধ্য়ায়ের বিরুদ্ধে এর আগেও জমি জালিয়াতি ও হুমকি দিয়ে জমি দখলের বহু অভিযোগ এসেছে। কিন্তু, শাসকদলের ঘনিষ্ঠ হওয়ায় তাঁর বিরুদ্ধে কখনও ব্যবস্থা নেওয়া যায়নি। সম্প্রতি বিজেপি-র দিকে নাকি ঝুঁকেছিলেন অমিত। ফলে তাঁর গ্রেফতারিতে রাজনৈতিক মহলের একটা অংশ রাজনীতির গন্ধও পাচ্ছেন।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications