সোমবার থেকে ঘেরাও প্রেসিডেন্সির উপাচার্য, বেরোলেন ভোরে, ফিরলেন সকাল১১টায়
সোমবার থেকে ঘেরাও প্রেসিডেন্সির উপাচার্য, বেরোলেন ভোরে, ফিরলেন সকাল ১১টায়
সোমবার থেকে অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। হিন্দু হোস্টেলের সংস্কার সহ কর্মী সংখ্যা বদ্ধি, হোস্টেলে আসন সংখ্যা বাড়ানো একাধিক দাবিতে িবক্ষোভ দেখাচ্ছে ছাত্ররা। প্রতিবাদে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা লোহিয়াকে ঘেরাও করে রাখে। বুধবার ভোরে ছাত্রদের নজর এড়িয়ে বেরিয়ে যান উপাচার্য। পরে আবার সকাল ১১টা নাগাদ তিনি বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন।

রাতভর ঘেরাও উপাচার্য
হিন্দু হোস্টেলের সংস্কার, কর্মী সংখ্যা বৃদ্ধি, আবাসিকদের আসন সংখ্যা বৃদ্ধি সহ একাধিক দাবিেত সোমবার থেকে শুরু হয়েছে অবস্থান বিক্ষোভ। উপাচার্য অনুরাধা লোহিয়ার ঘরের বাইরে অবস্থানে বসে ছাত্ররা। রাতভর তাঁকে ঘরাও করে রাখা হয়। রেজিস্ট্রাস েদবজ্যোতি কোনার, ডিন অব স্টুডেন্টস অরুণ কুমার মাইতি সহ অন্যান্য আধিকারিক ও অধ্যাপকদেরও উপাচার্যের ঘরে ঘেরাও করে রাখা হয়। ভোর পাঁচটা নাগাদ তাঁরা ছাত্রদের নজর এড়িয়ে অন্য একটি পথ দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যান। উপাচার্যও বেরিয়ে গিয়েছিলেন। পরে সকাল ১১টা নাগাদ আবার তিনি ফিরে আসেন।

ছাত্রদের দাবি
হিন্দু হস্টেলের তিন, চার ও পাঁচ নম্বর ওয়ার্ড ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তারা ডিন অফ স্টুডেন্টস কর্ণারকেই হিন্দু হস্টেলের তিন, চার ও পাঁচ নম্বর ওয়ার্ড হিসেবে ব্যবহার করবে। এছাড়া হিন্দু হোস্টেলের কর্মী সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছে ছাত্ররা। মেস স্টাফদের সংখ্যা বাড়ানোর পরিবর্তে ৬ মেস স্টাফ ও ২ রাঁধুনিকে বরখাস্ত করে দেওয়া হয়। যার জেরে হোস্টেলে রান্না বন্ধ হয়ে গিয়েছে। তাই পুরনো কর্মীদের ফিরিয়ে আনার দাবি করেছেন তাঁরা।

ছাত্রের সঙ্গে আলোচনায় বসতে নারাজ
প্রায় ১৬ ঘণ্টা ধরে লাগাতার ঘেরাও কর্মসূচি চালালেও ছাত্রদের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করেননি উপাচার্য। কর্তৃপক্ষের এই অনড় মনোভাবের কারণেই আন্দোলন আরও জোরদার করার কথা জানিয়েছে ছাত্রা। আজও উপাচার্যের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ছাত্ররা।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications