ঘূর্ণিঝড় আম্ফানের জন্য অন্ধকার কলকাতা, নষ্ট ১৫ কোটির আইসক্রীম
ঘূর্ণিঝড় আম্ফানের জন্য অন্ধকার কলকাতা, নষ্ট ১৫ কোটির আইসক্রীম
আইসক্রীম খেতে ভালোবাসেনা এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। আবালবৃদ্ধবণিতা সকলেই এই ঠাণ্ডা খাবারটির ভক্ত। আর এখন গরমের সময় এটা খাওয়ার মজাই আলাদা। কিন্তু সম্প্রতি এই আম্ফানের কারণে বহু কোটি টাকার আইসক্রীম নষ্ট হয়ে গিয়েছে।

১৫ কোটির আইসকক্রীম নষ্ট
ঘূর্ণিঝড় আম্ফানের কারণে কয়েকদিন বিদ্যুৎ ছিল না কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায়। আর সেই কারণে কলকাতা ও শহরতলিতে প্রায় ১৫ কোটি টাকার আইসক্রিম নষ্ট হয়েছে। ইন্ডিয়ান আইসক্রিম ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র বলেছেন, ‘আইসক্রিম প্রস্তুতকারী সংস্থা, ডিলার এবং খুচরো বিক্রেতারা যারা মূলত স্টক করেন বিদ্যুৎ সরবরাহের ওপর নির্ভর করে, তাঁদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের মোটামুটি অনুমান থেকে বোঝা যাচ্ছে যে কলকাতায় বিদ্যুৎ সঙ্কটের কারণে প্রায় ১৫ কোটি টাকার আইসক্রিম নষ্ট হয়ে গেছে।'

বিদ্যুৎ সরবরাহের ওপর নির্ভরশীল আইসক্রীমের ব্যবসা
কলকাতা প্রায় ৩০,০০০ আউটলেট রয়েছে এবং আরও ৫০০ ডিস্ট্রিবিউটর রয়েছে। প্রতিটি আউটলেট গড়ে ৫ হাজার টাকার আইসক্রিম রাখে এবং ডিস্ট্রিবিউটররা গড়ে ৪০-৫০ হাজার টাকার আইসক্রিমের স্টক রাখে। এর বাইরে আইসক্রিম কার্ট রয়েছে যার জন্য বরফের প্রয়োজন হয়, ঘুরে ফিরে সেই বিদ্যুৎ সরবরাহের উপর নির্ভরশীল।

সব আইসক্রীম গলে গিয়েছে
আনন্দপুরের বাসিন্দা দোকানদার সুজিত পাল বলেন, ‘পুরো স্টক নষ্ট হয়ে গেছে। আইসক্রিম একবার গলে গেলে তা আর জমানো যায় না। গলে গেলে আইসক্রিমের স্বাদ এবং চেহারা একই থাকে না। ক্রেতারা পছন্দও করবেন না। তাই আমাদের ফেলে দেওয়া ছাড়া আর কোনও উপায় নেই।'

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন শহরের বহু এলাকায়
ঘূণিঝড় আম্ফানের ফলে গোটা কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল অন্ধকারে ডুবে যায়। গত সপ্তাহের বুধবারে প্রি ঘণ্টায় ১৩০ কিমি ঝড় হয়। যার ফলে গত পাঁচদিন ধরে শহর ও শহরের আশপাশের এলাকা সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। এখনও বেশ কিছু এলাকায় বিদ্যুৎ আসেনি।












Click it and Unblock the Notifications