২৫ ডিসেম্বরেই আগেই কি চালু ইস্টওয়েস্ট মেট্রো, জল্পনা তুঙ্গে

বড় দিনের উপহার হতে চলেচে ইস্টওয়েস্ট মেট্রো। এমনটাই খবর সূত্রের। পুজোর আগেই ইস্টওয়েস্ট মেট্রো চালুর পরিকল্পনা করেছিল কর্তৃপক্ষ

বড় দিনের উপহার হতে চলেচে ইস্টওয়েস্ট মেট্রো। এমনটাই খবর সূত্রের। পুজোর আগেই ইস্টওয়েস্ট মেট্রো চালুর পরিকল্পনা করেছিল কর্তৃপক্ষ। কিন্তু বেশ কিছু টেকনিক্যাল সমস্যার কারণে তা আর সম্ভব হয়নি। এবার ২৫ ডিসেম্বরকে টার্গেট করেই এগনো হচ্ছে বলে সূত্রের খবর।

২৫ ডিসেম্বরেই আগেই কি চালু ইস্টওয়েস্ট মেট্রো, জল্পনা তুঙ্গে

এলাকার মধ্যে ইস্টওয়েস্ট মেট্রোর প্রথম পর্যায় চালু হতে চলেছে তা হল, সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম। এর মধ্যবর্তী স্টেশনগুলি হল, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল, সল্টলেক স্টেডিয়াম স্টেশন।

সূত্রের খবর অনুযায়ী, পুজোর আগেই ছটি স্টেশনের মধ্যে ট্রেন চালুর চেষ্টা করেছিল ইস্টওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু সেই সময় উঠে আসে বেশ কিছু যান্ত্রিক ত্রুটি। এর মধ্যে রয়েছে স্টেশনে ট্রেন ঢোকার পর স্টেশনে কাঁচের দরজা সময়মতো না খোলা। পাশাপাশি সেখানে রয়েছে একাধিক ছোটবড় সমস্যাও। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় জানিয়েছেন, শেষ যে পরিদর্শন হয়েছে, তাতে কিছু ত্রুটি ধরা পড়েছে। তিনি জানিয়েছেন, মেট্রোর যাত্রা শুরুর নতুন কোনও সময়সীমা তিনি দিচ্ছেন না।

পুজোর আগে একটিদেন যেমন ইস্ট ওয়েস্ট মেট্রো চালু করা যায়নি, অন্যদিকে বৌবাজারে ইস্টওয়েস্ট মেট্রোর কাজের সময় সুরঙ্গে বিপত্তির জেরে একের পর এক বাড়ি ভেঙে পড়ে। বহু মানুষকে বাড়ি ছেড়ে পুজোর দিনগুলি হোটেলের কাটাতে হয়। যদিও এখন পরিস্থিতি কিছুটা অনুকূলে এসেছে বলেই জানা গিয়েছে। তবে বৌবাজার থেকে শিয়ালদহ অংশে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করার পরেই তা শুরু করা হবে।

ইস্টওয়েস্ট মেট্রো সূত্রে জানা গিয়েছে, ছোটখাটো সমস্যাগুলি কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। যদি তা করা সম্ভবপর হয়, তাহলে ২৫ ডিসেম্বরের আগেই তার যাত্রা শুরু করা হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+