• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

করোণাকে ডোন্ট কেয়ার ! মাক্স ছাড়াই ভক্তদের ঢল কালীঘাটে

  • |

করোনা সংক্রমণ বিধিকে থোড়াই কেয়ার ! মাস্ক ছাড়াই বাংলা নববর্ষের প্রথম দিনে ভক্তদের রমরমিয়ে পুজো দেওয়ার হিড়িক দেখা গেল কালীঘাট মন্দিরে। রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন করোনাকালের মধ্যে সবচেয়ে বেশি, ৫ হাজার ৮৯২ জন।

বীরভূমঃ মা তারাকে পুজো দিয়ে নতুন বছর শুরু করতে চান ভক্তরা

 করোণাকে ডোন্ট কেয়ার ! মাক্স ছাড়াই ভক্তদের ঢল কালীঘাটে

যার জেরে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৬ লক্ষ ৩০ হাজার ১১৬। সর্বোচ্চ সংক্রমিত কলকাতায়, ১ হাজার ৬০১ জন। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৭৭। দ্রুতগতিতে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। প্রাণ হারাচ্ছেন কত মানুষ! কিন্তু তাতে কি ? কোনও ভ্রুক্ষেপই নেই। এতো কিছুর পরেও হুঁশ ফিরছে না মানুষের। করোনা সচেতনতা বিধিকে সিকেয় তুলে পুজো দিতে বেরিয়েছে অগণিত ভক্ত। বাংলা নববর্ষের প্রথম দিনে এমনটাই দেখা গেল প্রাচীন কালীঘাট মন্দিরে।

প্রতি বছর রাত থেকেই শুরু হয় লাইন। সকাল হতেই সেই লাইনের দৈর্ঘ্য আরও বাড়ে। সেইসঙ্গে বাড়ে পুলিশের তৎপরতা, পুরোহিতদের ব্যস্ততা। পয়লা বৈশাখে কালীঘাট মন্দিরের এটাই চেনা ছবি৷ তবে গত বছর করোনার কারণে বাঙালিকে গৃহবন্দি থাকতে হয়েছিল এই দিনটিতে ৷ বন্ধ ছিল কালীঘাট মন্দিরও। এবার করোনার দ্বিতীয় ঢেউ এলেও মন্দিরে মানুষ পুজো দিতে পেরেছেন৷ ডালা-মিষ্টির দোকানও বসেছিল৷ আর সেইসব ছবি করোনা আবহে নতুন করে আশঙ্কা বাড়িয়েছে৷

বহু ভক্ত কোভিড বিধি উপেক্ষা করলেও মন্দির কর্তৃপক্ষ অবশ্য দূরত্ব বিধি মেনে চলার চেষ্টা করেছে। করোনাবিধি মেনেই মন্দিরে সব কিছু করা হচ্ছে ৷ সবাইকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না তা আগেই জানানো হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে। সকলের জন্য রয়েছে স্যানিটাইজারের ব্যবস্থা এবং মন্দিরে প্রবেশের আগে থার্মাল স্ক্রিনিং-ও করা হচ্ছে। মন্দিরের সামনে মুল রাস্তা অর্থাত্ শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের দিকে এবার লাইন করতেই দেওয়া হয়নি।

মন্দিরের পিছনে মিশনারিজ অফ চ্যারিটির দিকে। সেই লাইনও বাঁশের ব্যারিকেড দিয়ে পাঁচ ভাগে ভাগ করা। তারপরও পয়লা বৈশাখের দিন কালীঘাট চত্বরেই সেই ছবি জ্বলজ্বল করল৷ দেখা গেল ঠাসাঠাসি ভিড়ে অনেকের মুখে মাস্ক নেই। কারও মাস্ক ঝুলছে থুতনিতে। কারোর আবার মাস্ক ভাঁজ করে পকেটে রাখা৷

বঙ্গে বাড়ছে করোনা, ফের রেল পরিষেবায় কোপ, বাতিল হল হাওড়া ডিভিশনের ১৬টি লোকাল ট্রেনবঙ্গে বাড়ছে করোনা, ফের রেল পরিষেবায় কোপ, বাতিল হল হাওড়া ডিভিশনের ১৬টি লোকাল ট্রেন

English summary
Poila Baisakh Puja in Kalighat amid corona situation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X