Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জেসপ অগ্নিকাণ্ড : হাজিরার জন্য সিআইডি-র কাছে ১৪ দিন সময় চাইলেন পবন রুইয়া

সিআইডি-র তলবে সাড়া দিয়ে ১৪ দিনের সময় চাইলেন জেশপ-কাণ্ডে পবন রুইয়া। তাঁর আইনজীবী মারফত চিঠি দিয়ে হাজিরার জন্য অন্তত ১৪ দিন সময় চাওয়া হয়।

কলকাতা, ২৮ অক্টোবর : সিআইডি-র তলবে সাড়া দিয়ে ১৪ দিনের সময় চাইলেন জেশপ-কাণ্ডে পবন রুইয়া। তাঁর আইনজীবী মারফত চিঠি দিয়ে হাজিরার জন্য অন্তত ১৪ দিন সময় চাওয়া হয়। সেইমতো আইনজীবীরা সিআইডি দফতরে চিঠি দিয়ে জানিয়ে দেয়, পবন রুইয়া এই মুহূর্তে ব্যক্তিগত কাজে শহরের বাইরে আছেন। তাঁকে ১৪ দিন সময় দেওয়া হোক। তারপরই তিনি সিআইডি দফতরে হাজিরা দেবেন।

এই নিয়ে দ্বিতীয়বার তাঁকে তলব করে নোটিশ দিয়েছিল সিআইডি। শুক্রবার দুপুর ১২টার মধ্যে ভবানী ভভনে তাঁকে তদন্তকারী অফিসারদের সঙ্গে দেখা করতে বলা হয়। আগেও একবার নোটিশ জারির পর সোজা কলকাতা হাইকোর্টে গিয়ে সিআইডির এফআইআর-কে চালেঞ্জ জানান তিনি। কলকাতা হাইকোর্ট সেবার জানিয়ে দেয়, তাঁকে এই মুহূর্তে গ্রেফতার করা যাবে না। পাশাপাশি আদালত জানিয়ে দেয়, তাঁকে তদন্তের কাজে সমস্তরকম সাহায্য করতে হবে সিআইডি-কে।

জেসপ অগ্নিকাণ্ড : হাজিরার জন্য সিআইডি-র কাছে ১৪ দিন সময় চাইলেন পবন রুইয়া

অন্যথায় ব্যবস্থা নেওয়ার স্বাধীনতা থাকবে সিআইডি-র। সেই পরিপ্রেক্ষিতে দ্বিতীয়বার নোটিশ জারি করে পবন রুইয়াকে তলব করে সিআইডি। এদিনও তিনি হাজিরা দেননি। তবে জানিয়ে দেন, ১৪ দিন সময় দেওয়া হোক। তারপর তিনি সিআইডি দফতরে হাজিরা দেবেন। সিআইডি জেশপ-কর্ণধারের সেই আবেদন মঞ্জুর করেছে।

এদিকে জেশপে যন্ত্রাংশ চুরি ও বারবার আগুন লাগার ঘটনা পূর্ব পরিকল্পিত বলে জানিয়ে দিল সিআইডি। বৃহস্পতিবার এসএস শুভঙ্কর ভট্টাচার্যের নেতৃত্বে ধৃত দুই অভিযুক্ত ছোটু রায় ও মিঠু শেখকে নিয়ে ঘটনার পুনর্নিমাণ করা হয়। তারপরই সিআইডি একপ্রকার নিশ্চিত হয়, পরিকল্পনা করেই এই কারখানায় বারবার আগুন লাগানো হয়েছে এবং যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে।

তদন্তকারীদের ধারণা, পেইন্ট ওয়ার্কশপের স্টোর রুমে থাকা মুল্যবান যন্ত্রাংশ থেকেই তামা চুরি করা হত। সেই কাজ করতে গিয়ে ব্যবহার করা হত গ্যাস কাটার। এই কাজ করতে গিয়েও আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া ইচ্ছাকৃতভাবেও আগুন লাগানো হয়েছে।

সিআইডি কর্তাদের সঙ্গে এদিনই জেশপে আসেন ফরেনসিক বিশেষজ্ঞরাও। তাঁরা পেইন্ট ওয়ার্কশপ থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেন। সংগৃহীত নমুনার মধ্যে রয়েছে গ্যাস কাটার, বেশ কিছু লোহার রড, সাঁড়াশি, গ্লাভস, কাগজ ও ছাই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+