Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কলকাতা বিমানবন্দরে এমনই প্রতিবাদ কৌশিক সেনের, কেন এমন হল

অতিরিক্ত পার্কিং চার্জের প্রতিবাদ করে আক্রান্ত অভিনেতা কৌশিক সেন। বিমানবন্দর থানায় এমনটাই অভিযোগ দায়ের করেছেন কৌশিক সেন। যদিও অভিযোগ অস্বীকার করেছে দায়িত্বপ্রাপ্ত সংস্থা। ঘটনায় গ্রেফতার ১।

অতিরিক্ত পার্কিং চার্জের প্রতিবাদ করে আক্রান্ত অভিনেতা কৌশিক সেন। বিমানবন্দর থানায় এমনটাই অভিযোগ দায়ের করেছেন কৌশিক সেন। যদিও অভিযোগ অস্বীকার করেছে দায়িত্বপ্রাপ্ত সংস্থা। হেনস্থার অভিযোগে গ্রেফতার এক পার্কিং কর্মী।

কলকাতা বিমানবন্দরে এমনই প্রতিবাদ কৌশিক সেনের, কেন এমন হল

শ্যুটিং সেরে কৌশিক সেন ফিরছিলেন ভুবনেশ্বর থেকে। তাঁকে আনতে বিমানবন্দরে গিয়েছিলেন স্ত্রী এবং ছেলে। অভিযোগ, তাঁদের গাড়ির আগেই থাকা অপর এক গাড়ি থেকে জোর করে অতিরিক্ত পার্কিং ফি আদায়ের কাজ চালাচ্ছিলেন দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। তারই প্রতিবাদ করেন কৌশিক ও তাঁর ছেলে ঋদ্ধি। এরপর তাঁদের গাড়ি থেকে টাকা আদায় করা হয়। কৌশিক সেনের অভিযাগ, গালাগালি দিয়ে তাঁর গাড়ির চালকের কাছ থেকে ১০০ টাকা নিয়ে নেওয়া হয়। প্রতিবাদ করতে গেলে বাবা-ছেলেকে ধাক্কা দেওয়া হয় বলেও অভিযোগ। সেখানে থাকা পুলিশকর্মীরাও কোনও ব্যবস্থা নেননি বলেও অভিযোগ। কৌশিক সেনের অভিযোগ, এই ধরণের তোলা আদায় নিত্যদিনের। প্রতিবাদ করায় সেখানকার দায়িত্বপ্রাপ্তকর্মীরা মেরে পুতে ফেলার হুমকি দেন বলে অভিযোগ। পুরো ঘটনাটি ঘটে বিমানবন্দর থানার আউট গেটে। পরে বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেন কৌশিক সেন।

কলকাতা বিমানবন্দরে এমনই প্রতিবাদ কৌশিক সেনের, কেন এমন হল

যদিও তোলা আদায়ের অভিযোগ অস্বীকার করেছে পার্কিং ফি আদায়ের দায়িত্বে থাকা সংস্থা। হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয়েছে রঘুবীর সিংহ নামে এক কর্মীকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+