নাগরিকত্ব আইনের বিরুদ্ধে একসঙ্গে পথে নামার প্রস্তাব, মান্নানের চিঠি মুখ্যমন্ত্রীকে

মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি আব্দুল মান্নান-এর। একসঙ্গে পথে নেমে নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি বিরোধী আন্দোলনের প্রস্তাব।

মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি আব্দুল মান্নান-এর। একসঙ্গে পথে নেমে নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি বিরোধী আন্দোলনের প্রস্তাব। বিরোধী দলনেতা আব্দুল মান্নান এর প্রস্তাবে সায় সুজন চক্রবর্তীর। বাবরি মসজিদ ধ্বংস পরবর্তী সময়ে শান্তি বজায় রাখতে একসঙ্গে পথে নেমেছিল বাম-কংগ্রেস। উদ্ভূত পরিস্থিতিতে সারাদেশকে বার্তা দিতে সেই যৌথ আন্দোলন হতেই পারে, মমতাকে প্রস্তাব দিয়েছেন মান্নান। তৃণমূল কংগ্রেস তাহলে কি এবার একসঙ্গে পথে নামবে? মান্নানের প্রস্তাবে সায় দেবেন মমতা? সেই দিকেই এবার অপেক্ষা।

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে একসঙ্গে পথে নামার প্রস্তাব, মান্নানের চিঠি মুখ্যমন্ত্রীকে

তৃণমূলের সঙ্গে পথে নেমে একসঙ্গে আন্দোলনের আজি প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রও। আব্দুল মান্নানের দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি পাওয়ার বিষয়টি তিনি সোমেন মিত্রকে জানিয়েছেন এবং সোমেন মিত্র তাতে সম্মতি দিয়েছেন। তাহলে কি এবার নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি ইস্যুতে একসারিতে দেখা যাবে তৃণমূল বাম এবং কংগ্রেসকে, জল্পনা।
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সর্বদলীয় সভা ডাকার জন্য মুখ্যমন্ত্রীকে প্রস্তাব সুজন চক্রবর্তীর।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+