চলে গেলেন ওয়াসিম কাপুর, শিল্পী মহলে শোকের ছায়া

চলে গেলেন ওয়াসিম কাপুর, শিল্পী মহলে শোকের ছায়া

শিল্পী মহলে আবারও খারাপ খবর। সম্প্রতি চলে গিয়েছে কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ। এবার প্রয়াত হলেন চিত্রশিল্পী ওয়াসিম কাপুর।

 চলে গেলেন ওয়াসিম কাপুর, শিল্পী মহলে শোকের ছায়া


নিজের বাস ভবনে হৃদরোগে আক্রান্ত হন তিনি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওয়াসিম কাপুর। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে বিখ্যাত চিত্র শিল্পীর বয়স হয়েছিল ৭১ বছর। লখনউতে ১৯৫১ সালে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তবে কর্মজীবন ছিল কলকাতায়। বিদেশেও বিখ্যাত ছিলেন তিনি। পায়ের চোটের জন্য জীবনের প্রথম ১৫ বছর ঠিকভাবে হাঁটাচলা করতেই পারতেন না। ইচ্ছা ছিল আঁকা শেখার। বাবা আঁকার স্কুলে ভরতি করেন। শিক্ষাগুরু অমর নন্দনের কাছে শুরু অঙ্কন শিক্ষা। ১৫ বছর বয়সে আর্ট কলেজে ভরতি হন। সান্নিধ্য পালন , দেবীপ্রসাদ চৌধুরী, যামিনী রায়, মকবুল ফিদা হুসেনের মতো শিল্পীর।

এরপরেই বিভিন্ন প্রদর্শনীতে তাঁর আঁকা ছবি প্রদর্শিত হতে শুরু করে। খ্যাতি ছড়িয়ে পড়ে বিদেশেও। বাংলার বিধানসভা, সংসদ ভবন, উর্দু অ্যাকাডেমি, ললিতকলা অ্যাকাডেমিতে রয়েছে তাঁর আকাঁ ছবি।

ওয়াসিম কাপুর ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে পাশ করেন ইন্ডিয়ান কলেজ অফ আর্টস অ্যান্ড ড্রাফ্টসম্যানশিপ থেকে। ফাইন আর্টস নিয়ে পাস করেন তিনি। কলকাতাই হয়ে উঠেছিল তাঁর কাজের স্থান। ওয়াসিম কাপুর তাঁর ক্যানভাসে ফুটিয়ে তুলতেন অবসাদ, যন্ত্রণা, একাকীত্বের মতো গভীর আবেগকে। অল্প সময়েই তাঁর আঁকা সারা ভারতের শিল্পীদের প্রশংসা কুড়িয়ে নেয়।

এক ধরনের জীবনে চলতেন না ওয়াসিম কাপুর। ভুল দেখলেই প্রতিবাদ করতেন, সোচ্চার হয়ে উঠতেন। শহরের নানা সমস্যা নিয়ে সোচ্চার হয়েছেন তিনি। ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধেও একাধিকবার রুখে দাঁড়িয়েছেন। বক্তব্য থেকে শুরু করে রং, তুলির মাধ্যমে প্রতিবাদ করেছেন তিনি।।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+