কলকাতায় অস্ত্র পাচার করতে এসে গ্রেফতার এক

কলকাতায় অস্ত্র পাচার করতে এসে গ্রেফতার এক

এবার কলকাতায় অস্ত্র পাচার করতে এসে গ্রেফতার হল এক দুষ্কৃতী। ছদ্মবেশে গিয়ে অস্ত্র-সহ তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স।

কলকাতায় অস্ত্র পাচার করতে এসে গ্রেফতার এক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুষ্কৃতীর নাম মহম্মদ আকিব। তার বাড়ি বিহারে। বাসে করে অস্ত্র নিয়ে কলকাতায় ঢুকেছিল সে। তার কাছ থেকে একটি ৮ এমএম পিস্তল, একটি রিভলভার, একটি ওয়ান শাটার ও মোট ৮০ রাউন্ড বুলেট উদ্ধার হয়েছে।

পুলিশ জানিয়েছে, কিছুদিন আগেই কলকাতা পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, বিহার থেকে কলকাতায় অস্ত্র পাচার হচ্ছে। মূলত বাসে করেই এই পাচারের পরিকল্পনা করা হচ্ছে বলেও খবর মেলে।

সম্প্রতি খবর আসে, বিহার থেকে আসানসোল হয়ে কলকাতায় এক দুষ্কৃতী অস্ত্র ও বুলেট পাচার করতে আসছে। সেইমতো আসানসোল থেকেই আকিবের উপর নজর রাখতে শুরু করেন গোয়েন্দারা। আকিবের আশপাশে বাসের মধ্যেই যাত্রী সেজে বসেছিলেন গোয়েন্দারা। কলকাতায় ঢুকতেই আকিব নেমে যাওয়ার চেষ্টা করে বাস থেকে। তার আগেই তাকে গ্রেফতার করেন গোয়েন্দারা।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, আকিবের কাছে যে তিনটি অস্ত্র পাওয়া গিয়েছে, সেগুলি মুঙ্গেরে তৈরি। কিন্তু বুলেটগুলি আসল। কোথা থেকে এই বুলেট সে পেল তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, নির্বাচন যত এগিয়ে আসছে, তত রাজ্যে অস্ত্রের আমদানি বাড়ছে। সম্প্রতি হাওড়ায় একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র। গ্রেফতার করা হয়েছে দু'জনকে। এছাড়াও কিছুদিন আগেই গার্ডেনরিচে ৯০ রাউন্ড বুলেট উদ্ধারের ঘটনায় বৌবাজারের এক বাসিন্দাকে গ্রেফতার করে পুলিশ।

তখনই জানা গিয়েছিল, শুধু অস্ত্র নয় তার সঙ্গে এখন বুলেটও পাচার হচ্ছে কলকাতায়। তার কারণ রাজ্যে লুকিয়ে অস্ত্র তৈরি করলেও বুলেট বানানো সহজ নয়। তাই বিহার থেকে বুলেট আমদানি করা হয়। এর পিছনে অনেক বড় চক্র কাজ করছে বলেই তদন্তকারীদের ধারণা। সেই চক্রের হদিশ পাওয়ার চেষ্টা করছে তারা। সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এভাবে অস্ত্র উদ্ধারের ঘটনায় চিন্তিত প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+