মঞ্চ, চেয়ার নেই আইএসএফের সভায়, নেতাজি ইন্ডোর থেকে মমতাকে বার্তা নওশাদ সিদ্দিকীর
আইএসএফের সভায় কোনও মঞ্চ তৈরি করা হয়নি। কর্মী সমর্থকদের বসার জন্য কোনও চেয়ারও ছিল না। কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভিতরে এক অন্য ছবি ধরা পড়ল। আইএসএফ মিটিংয়ে ভিন্ন ঘটনা দেখা গেল। মানুষের কাছাকাছি পৌঁছানোর জন্যই এই ব্যবস্থা। বললেন নওশাদ সিদ্দিকী।
কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এই সভা অনুষ্ঠিত হয়েছে। হাজার জনের বেশি উপস্থিত হতে পারবেন না সভায়। সময়সীমাও বেঁধে দিয়েছে আদালত। রাজ্যের তরফ থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম খুলে দেওয়া হয়েছে। আইএসএফ কর্মী সমর্থকরা সেখানেই পৌঁছালেন রবিবার দুপুরে।

ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকী আসেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। কোনও মঞ্চ করা হয়নি। ব্যানার লাগানো হয় স্টেডিয়ামের মাঝখানের অংশে। নীচে আসন পাতা হয়। কর্মী সমর্থকদের জন্যেও আসনের ব্যবস্থা ছিল। আইএসএফের নেতৃত্বরা ওই আসনেই বসেন।
হাজার জনের বেশি সভায় উপস্থিত হবেন না। একথা নওশাদ সিদ্দিকী দাবি করেন। পুলিশ গাড়ির অনুমতি দেওয়ার ক্ষেত্রেও নজরদারি চালিয়েছে। সব কিছুতেই নজরদারি চলছে। এমন অভিযোগ উঠে এসেছে। সাড়ে চারটে পর্যন্ত ওই সভার অনুমতি ছিল। সেই কথাও মান্যতা পেল এ দিন।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিশেষ ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ ওই বিশেষ ক্যামেরার মাধ্যমে নজরদারি চালিয়েছে বলে খবর। কত সংখ্যক লোক সেখানে উপস্থিত হল। কত গাড়ি এসেছিল। আদালতের বক্তব্য আইএসএফ সঠিকভাবে পালন করেছে কী না। সেইসব দেখার জন্যই ক্যামেরা লাগানো হয়েছে বলে খবর।
গত বছর ভাঙরে এই সভা ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছি। মারধর হামলার ঘটনা ঘটে। ধর্মতলাতেও সেই আঁচ এসে পড়ে। বিধায়ক নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছিল। তিনি জামিনে এই মুহূর্তে মুক্ত রয়েছেন। সঠিকভাবে চার্জশিট তৈরি হলে, সেখান থেকে প্রথম নাম কাটা যাবে তাঁর। এমনই দাবি করেছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করা নিয়েও তিনি বার্তা দিয়েছেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্য সরকার এই সভার জায়গা দিয়েছে। ইন্ডোর স্টেডিয়ামে সভা করা ভাগ্যের বিষয়। তারা সেখানে সভা করতে পারছেন। এতে উৎফুল্ল নওশাদ। ইন্টারনেটের মাধ্যমে এই সভা তাদের কর্মী সমর্থকদের কাছে পৌঁছে দেওয়া হবে।
তবে মুখ্যমন্ত্রীকে তিনি বার্তা দিয়েছেন। ২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। রাজ্যের বিরোধী দলনেতার ভূমিকায় কে থাকবেন? শুভেন্দু অধিকারী না কী মমতা বন্দ্যোপাধ্যায়? মুখ্যমন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে আগামী দিনে আইএসএফএর ভূমিকা থাকবে।এমন কথাও ইঙ্গিত করেছেন তিনি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications