আর দৌড়ে নয়, এবার হেঁটেই সিবিআই দফতরে গেলেন সেই এএসআই অনুপ দত্ত
সিজিও কমপ্লেক্সে সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়াতে তাঁর দৌড় নেট দুনিয়ায় ভাইরাল। কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের রায়ের ঘনিষ্ঠ৷ সেই সূত্রে অনুপ দত্তের নামও জড়িয়ে গিয়েছে আরজি কর হাসপাতালের ধর্ষণ ও খুনের মামলার অভিযোগে।
গত মঙ্গলবার তিনি হাঁটা দৌড়ে সিজিও কমপ্লেক্সে ঢুকেছিলেন। শনিবার সেই ঘটনা আর দেখা গেল না। এদিন তিনি আর দৌড়লেন না৷ হেঁটেই সিজিও কমপ্লেক্সে ঢুকলেন। চোখে চশমা, চেক শার্টের বুক পকেট থেকে বার করা আছে মোবাইয়ের কিছুটা অংশ।

তিনি এদিন গাড়ি থেকে নেমেই সিজিও কমপ্লেক্সের ভিতরে সিবিআই অফিসের দিকে এগোতে থাকেন। সাংবাদিকরা এদিন ফের তাকে প্রশ্ন করেন। কিন্তু এদিন আর তিনি ছোটেননি। চোঁয়াল শক্ত রেখে এগিয়ে গিয়েছেন সামনে৷ ঘিরে ধরা সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তরই তিনি দেননি৷
এদিন অনুপ দত্তের হাতে একটি প্লাস্টিকে মোড়া ছিল। তিনি শুধু একা ছিলেন না৷ কলকাতা পুলিশের আরও চার সদস্যও সিজিও কমপ্লেক্সে যান। সিবিআই আরজি করের ঘটনার সম্পূর্ণ তদন্ত করছে৷ সে কারণেই কলকাতা পুলিশের থেকে তথ্য নিতে হচ্ছে৷ অনেককে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।
এছাড়াও এদিন সিজিও কমপ্লেক্সে আরজি কর হাসপাতালের আউট পোস্টের ১০ জন পুলিশ কর্মী পৌঁছেছিলেন৷ ৮ আগস্ট ঘটনার রাতে তারা আরজি করে কর্মরত ছিলেন। তাদের থেকেও তথ্য পেতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী। সঞ্জয়ের সঙ্গে কতটা ঘনিষ্ঠতা এই অনুপ দত্তের? আরজি করে ঘটনার সঙ্গে তিনি কি জড়িয়ে আছেন? সেই সব বিষয়ে তথ্য পেতে চাইছেন সিবিআই আধিকারিকরা।
আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কলকাতা পুলিশ লেখা বাইক ব্যবহার করত। এদিন সিবিআই সেই বাইক বাজেয়াপ্ত করেছে। সিজিও কমপ্লেক্স সিবিআই দফতরে সেই বাইক আনা হয়েছে। প্রশ্ন, একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে কলকাতা পুলিশের বাইক কীভাবে ব্যবহার করতেন সঞ্জয় রায়?
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications