মহারাষ্ট্র, হরিয়ানায় বিজেপির ধাক্কা! 'রা' কাটল না তৃণমূল কংগ্রেস
মহারাষ্ট্রে আগেরবারের থেকে কম আসন নিয়ে বিজেপি ও শিবসেনা ক্ষমতায় টিকে গেলেও, হরিয়ানায় সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। যা পরিস্থিতি শেষ পর্যন্ত নির্দলদের সমর্থন নিয়ে ক্ষমতা ধরে রাখতে পারবে তারা।
মহারাষ্ট্রে আগেরবারের থেকে কম আসন নিয়ে বিজেপি ও শিবসেনা ক্ষমতায় টিকে গেলেও, হরিয়ানায় সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। যা পরিস্থিতি শেষ পর্যন্ত নির্দলদের সমর্থন নিয়ে ক্ষমতা ধরে রাখতে পারবে তারা। জাতীয় পর্যায়ে বিরোধীদলগুলির কটাক্ষ দেশ ভক্তি আর কাজে লাগল না। কিন্তু এই দুই রাজ্যের ফল নিয়ে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে।

ফল নিয়ে 'রা' কাটল না তৃণমূল
মহারাষ্ট্র কিংবা হরিয়ানার নির্বাচনী ফল নিয়ে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি তৃণমূলের তরফ থেকে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। ফলাফল নিয়ে মন্তব্য করা থেকে কেন বিরত থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের অন্য শীর্ষ নেতারা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রশান্ত কিশোরের পরামর্শ নিয়ে জল্পনা
দুই রাজ্যের নির্বাচনে বিজেপির ফল নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি তৃণমূল। এর পিছনে নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের কোনও ভূমিকা আছে কিনা তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। অনেকেই বলছেন প্রশান্ত কিশোরের পরামর্শেই দুই রাজ্যের ফলাফল নিয়ে মন্তব্য এড়িয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

ঝুঁকি নিয়ে চাইছে না তৃণমূল
তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন কোনও ঝুঁকি নিতে চাইছে না তৃণমূল। এই পরিস্থিতিতে কোনও মন্তব্য করলে, তা বিজেপি কিংবা কংগ্রেসের পক্ষে কিংবা বিপক্ষে কতটা যেতে পারে তা নিয়ে সন্দেহ রয়েছে তৃণমূলে। তাই বিষয়টি নিয়ে এখনও কোনও মন্তব্য থেকে বিরত থেকেছে তৃণমূল নেতৃত্ব।

মহারাষ্ট্র, হরিয়ানায় ভোটের ফল
২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি পেয়েছে ১০৫ টি আসন। শিবসেনা পেয়েছে ৫৬ টি আসন। কংগ্রেস এবং এনসিপি পেয়েছে যথাক্রমে ৪৪ এবং ৫৪ টি আসন। অন্যদিকে, হরিয়ানায় ৯০ আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৪০ টি আসন, কংগ্রেস পেয়েছে ৩১ টি আসন, আইএনএলডি এবং হরিয়ানা লোকহিত পার্টি পেয়েছে ১ টি করে, জেজেপি পেয়েছে ১০টি, নির্দলরা পেয়েছে ৭ টি আসন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications