সদ্যোজাত শিশুপুত্রকে খুনের অভিযোগ! দক্ষিণ শহরতলিতে চাঞ্চল্য

হরিদেবপুর থানা এলাকায় সদ্যোজাত খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মাকে। বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে সন্তানের জন্ম হওয়ায় এই খুন বলে জানিয়েছেন, মহিলার স্বামী। ঘটনা নিয়ে তদন্ত চালাচ্ছে হরিদেবপুর থানা।

হরিদেবপুর থানা এলাকায় সদ্যোজাত খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মাকে। বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে সন্তানের জন্ম হওয়ায় এই খুন বলে জানিয়েছেন, মহিলার স্বামী। পুরো ঘটনা নিয়ে তদন্ত চালাচ্ছে হরিদেবপুর থানার পুলিশ।

সদ্যোজাত শিশুপুত্রকে খুনের অভিযোগ! দক্ষিণ শহরতলিতে চাঞ্চল্য

হরিদেবপুরের দরগাতলার স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন মনোয়ারা বিবি। প্রতিবেশীরা কান্নার আওয়াজও শুনেছিলেন। কিন্তু তার পর থেকে আর কোনও আওয়াজ পাওয়া যায়নি। সন্দেহ হওয়ায় বুধবার সন্ধের পর মনোয়ারার বাড়িতে যান স্থানীয়রা। সেই সময় গালাগালি দিয়ে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। একইসঙ্গে মনোয়ারা জানান, তিনি কোনও সন্তানের জন্ম দেননি।

এরপর স্থানীয়রাই হরিদেবপুর থানায় খবর দেন। পুলিশ গিয়ে খাটের নিচ থেকে প্লাস্টিকে ঢাকা অবস্থায় মৃত সদ্যোজাত শিশুপুত্রকে উদ্ধার করে।

সেই সময় থেকেই পুলিশ মনোয়ারা বিবি ও তাঁর স্বামী শেখ হান্নানকে জিজ্ঞাসাবাদ শুরু করে। মনোয়ারার বয়ানে অসঙ্গতি দেখা দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মনোয়ারার স্বামী জানিয়েছেন, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ওই শিশুর জন্ম হওয়ায় স্ত্রী সেই সন্তানকে হত্যা করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিদেবপুর থানার দক্ষিণ পাড়া দরগাতলায় ভাড়া থাকেন, শেখ হান্নান(৫৫) ও তাঁর স্ত্রী মনোয়ারা(৪০)। তাঁদের দুই মেয়ে ও এক ছেলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+