'শামিকে' আসামী বানিয়েই ছাড়লেন হাসিন, এবার সামনে এল ফোনের কথোপকথন

মহম্মদ শামি -র সঙ্গে ফোনের কথোপকথন সামনে আনলেন হাসিন জাহান। স্বামীর ভাই কীভাবে তাঁকে ধর্ষণ করতে গিয়েছিলেন তাও জানালেন হাসিন।

মহম্মদ শামির স্ত্রী-র একের পর বিস্ফোরক বিবৃতি সামনে এসেই চলেছে। শুক্রবারও তার ব্যতিক্রম হল না। এদিন ফের একবার সংবাদমাধ্যমের সামনে শামির বিরুদ্ধে তোপ দাগলেন স্ত্রী হাসিন জাহান।

'শামিকে' আসামী বানিয়েই ছাড়লেন হাসিন, এবার সামনে এল ফোনের কথোপকথন

[আরও পড়ুন: এবার ধর্ষণের অভিযোগ আনলেন শামির স্ত্রী, গ্রেফতারির মুখে ভারতীয় পেসার ]

এদিন তিনি সংবাদমাধ্যম জানিয়ে দেন পাকিস্তান থেকে শামির টাকা পাওয়ার কথা বললেও তা ম্যাচ ফিক্সিং জাতীয় কোনও জিনিস থেকে পাওয়া তা একবারও বলেননি তিনি। এমনটাই সাফাই দিয়েছেন হাসিনা। এদিন তিনি নিজের বক্তব্যে কীভাবে তাঁকে শামি -র মদতে তাঁর ভাই ধর্ষণ করতে গিয়েছিল তারও বিবরণ দিয়েছেন তিনি।

'শামিকে' আসামী বানিয়েই ছাড়লেন হাসিন, এবার সামনে এল ফোনের কথোপকথন

এদিন তিনি বলেছেন তাঁকে শামি নিজের ভাইয়ের সঙ্গে যৌন সংসর্গ স্থাপন করতে জোর করে এক ঘরে ঢুকিয়ে দেন শামি। বাইরে থেকে আটকে দেন দরজা। এরপর শামির ভাই তাঁকে ধর্ষণের চেষ্টা করলে তিনি বীভৎস চিৎকার করেন তিনি। তারপর তাঁকে বের করে দেওয়া হয় এবং ভয় দেখানো হয় তাঁর সঙ্গে এর চেয়েও খারাপ কিছু হতে পারে।

[আরও পড়ুন:হাসিনকে শামির জীবনে চাননি অনেকেই, আজ তাঁরা কী বলছেন ]

এদিকে এদিন ফের একবার পাকিস্তানি মহিলা আলিশবা-র সঙ্গে শামির সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন হাসিন। তাঁর দাবি এই পাকিস্তানি মহিলার সাহচর্য পাওয়ার জন্য দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পথে দুবাই গিয়েছিলেন শামি। সেখানে যাওয়ার জন্য একের পর এক মিথ্যা কথা বলে অজুহাত খাড়া করেছিলেন ভারতীয় পেসার। তাঁর দাবি শামি তাঁকে জানিয়েছিলেন মহম্মদ ভাই য়ের কথাতে আলিশবা -র থেকে টাকা নিতে গেছেন তিনি। এই সব প্রসঙ্গে শামির একটি ফোনের রেকর্ডিংয়ও শোনান তিনি।

শামির বিরুদ্ধে লিখিত অভিযোগের পর পুলিশ তার ও আরও ৪ সদস্যের বিরুদ্ধে ৪৯৮ এ, ৩২৩, ৩০৭, ৩৭৬, ৫০৬, ৩২৮, ৩৪ ধারায় মামলা রুজু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+