Mithun Chakraborty: আরজি কর ইস্যুতে উত্তাল শহর, কলকাতায় পা রেখেই কী বললেন মিঠুন চক্রবর্তী
প্রতিবাদের ঝড় বইছে শহরের রাস্তায়। আরজির হাসপাতালের সেমিনার রুমে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার বিচার চেয়ে প্রতিদিন রাস্তায় নামছেন অসংখ্যমানুষ। তাতে বুদ্ধিজীবী থেকে তারকা সকলেই রয়েছেন। এবার শহরে পা রেখে আরজি কর হাসপাতাল কাণ্ড নিয়ে মুখ খুললেন অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।
অভিনেতা মিঠুন চক্রবর্তী এই আন্দোলনকে কুর্নিশ জানিয়ে বলেছেন এই বাংলাকেই দেখতে চেয়েছিলাম। তিনি নিজেও এই আন্দোলনে থাকবেন বলে জানিয়েছেন। তবে বিজেপি নেতা হিসেবে নয় একজন শিল্পী এবং সাধারণ মানুষ হিসেবে তিনি এই আন্দোলনে থাকতে চান বলে জানিয়েছেন মিঠুন চক্রবর্তী।

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল হয়ে রয়েছে গোটা দেশ। এখনও পর্যন্ত মাত্র ১ জনকেই গ্রেফতার করা হয়েছে। এখনও বাকিরা অধরা। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও গ্রেফতারের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। এই নিয়ে প্রতিদিন আন্দোলনে সামিল হয়েছেন সকলে। রাস্তায় নেমেছেন বুদ্ধিজীবী থেকে শিল্পীরা। টলিগঞ্জের শিল্পীরাও প্রতিবাদে সামিল হয়েছেন।
প্রায় প্রতিদিন শহরের রাস্তায় প্রতিবাদ-মিছিল চলছে। রাত জেগে প্রতিবাদ জানাচ্ছেন আন্দোলনকারীরা। ধর্না মঞ্চে দেখা গিয়েছে সোহিনী, স্বস্তিকা, সৃজিত, সুদীপ্তা থেকে শুরু করে একের পর এক অভিনেতা-অভিনেত্রী পরিচালকদের। এমনকী অভিনেতা দেব-প্রসেনজিৎকেও দেখা গিয়েছে প্রতিবাদে সামিল হতে। টেলিভিশনের একাধিক তারকা তাতে সামিল হয়েছিলেন। তাঁরাও রাত জেগে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। এরই মাঝেই আবার রচনা, সায়ন্তিকাদের নিয়ে মিছিল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে তীব্র সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁদের।
সন্দীপ ঘোষকে কেন গ্রেফতার করা হচ্ছে না তা নিয়ে সরব হয়েছেন শিল্পীরাও। কেন এবং কোন প্রভাবশালীর বলে এখনও বলিয়ান হয়ে ঘুরছেন সন্দীপ ঘোষ। এই নিয়ে সওয়াল করেছেন আন্দোলনকারীরা। শহরে সোমবার পা রেখেই আরজি কর হাসপাতাল কাণ্ড নিয়ে মন্তব্য করেছেন মিঠুন চক্রবর্তী। কোনও রাজনৈতিক পরিচয় ছাড়াই তিনি আরজি কর হাসপাতালের ঘটনায় প্রতিবাদে সামিল হয়েছেন তিনি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications