Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শপথ পাঠ নিয়ে আইনি পথে হাঁটতে পারেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়! ফোন মুখ্যমন্ত্রীর

Mamata banerjee-Biman banerjee: ভাবী দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারকে শপথ বাক্য পাঠ করানো নিয়ে জটিলতা! সকাল থেকে একের পর এক নাটক। দিনভর বিধানসভার সিঁড়িতে বসেই কাঁটালেন বরানগর এবং ভগবানগোলার জয়ী প্রার্থীকে। যা একেবারেই নজিরবিহীন বলে মনে করছেন রাজনৈতিকমহলের একাংশ। বিষয়টিকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

এই অবস্থায় ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৪ জুন বরানগর এবং ভগবানগোলা উপনির্বাচনের ফলঘোষণা হয়। এরপর বেশ কিছুদিন কেটে গিয়েছে। কিন্তু কবে শপথ হবে তা এখনও স্পষ্ট করেনি। যা নিয়ে বিধানসভা এবং রাজভবনের মধ্যে সংঘাত চরমে।

oarth

আর এর মধ্যেই বুধবার সন্ধ্যায় বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘক্ষণ দুজনের মধ্যে পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে খবর। জানা গিয়েছে, জটিলতা নিয়ে আইনি পথে হাঁটতে পারেন বিমান বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে মুখ্যমন্ত্রী তাঁকে বলেছেন বলে খবর।

এমনকি আইনমন্ত্রী মলয় ঘটককেও বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় পাঠান বলে খবর। তাঁর সঙ্গেও আইনের দ্বারস্থ হওয়া নিয়ে বিধানসভার অধ্যক্ষের কথা হয়েছে বলে খবর। অন্যদিকে এদিন সন্ধ্যায় রাজ্যপাল সিভি আনন্দকে কাছে আরও একটি চিঠি ভাবী দুই বিধায়ক পাঠিয়েছেন বলে খবর। যদিও বুধবার দুপুরেই দিল্লি উড়ে গিয়েছেন রাজ্যপাল। এই অবস্থায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারকে শপথ বাক্য কবে এবং কীভাবে পাঠানো হবে তা নিয়ে আরও জটিলতা তৈরি হয়েছে।

এই অবস্থায় আগামীকাল বৃহস্পতিবার থেকে বিধানসভায় আম্বেদকরের মুর্তির সামনে বিক্ষোভে বসবেন বরানগর এবং ভগবানগোলার জয়ী দুই তৃণমূল প্রার্থী। বলে রাখা প্রয়োজন, আজ বুধবার দুপুরে সায়ন্তিকা ও রেয়াতকে সময় দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে ডাকা হয়েছিল কিন্ত্য শপথ রাজভবনে হবে বলে জানানো হয়।

কিন্ত্য তাতে আপত্তি জানান দুই বিধায়কই। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, নিয়ম মেনে শপথের অনুষ্ঠান হবে বিধানসভায়। রাজ্যপাল বা তাঁর কোনও প্রতিনিধি এই কাজ করতে পারে বলেও জানানো হয়। শেষমেশ রাজভবন এবং বিধানসভা ভবনের মধ্যে সংঘাতে আজও হল না সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারকে শপথের অনুষ্ঠান। এমনকি রাজ্যপাল না থাকায় ঠিক কবে এই অনুষ্ঠান করা সম্ভব তা বোঝা যাচ্ছে না। আর এই অবস্থায় আটকে রয়েছে বরাহনগর এবং ভগবান গোলার মানুষের পরিষেবা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+