১৯-এর ঐতিহাসিক ব্রিগেডে চাঁদের হাট, কারা থাকছেন স্পষ্ট করলেন স্বয়ং মমতা
৪১ বছর আগের ব্রিগেড সমাবেশের রেকর্ড ভেঙে দিতে এবার চাঁদের হাট বসাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
৪১ বছর আগের ব্রিগেড সমাবেশের রেকর্ড ভেঙে দিতে এবার চাঁদের হাট বসাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে ব্রিগেড-বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, ব্রিগেডে 'বিরাট' সমাবেশে এবার মোদী বিরোধী সমস্ত দল উপস্থিত হবে। কংগ্রেস থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের আঞ্চলিক সমস্ত দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এবারের ব্রিগেড হবে ঐতিহাসিক।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জ্যোতি বসুর ব্রিগেডেও অনেকে এসেছিলেন। কিন্তু তা ছাপিয়ে এবার ব্রিগেড ভেঙে দেবে পুরনো সব রেকর্ড। অন্তত ৫০ লক্ষের উপস্থিতি হবে ব্রিগেড সমাবেশে। সেই সঙ্গে মোদী বিরোধিতার এই মঞ্চে উপস্থিত থাকবেন দেশের শীর্ষসারির অন্তত ২০ জন নেতা।
উপস্থিত থাকবেন কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে, এনসিপির শারদ পাওয়ার, জেডিএসের এইচডি দেবেগৌড়া, কুমারস্বামী, আপের অরবিন্দ কেজরিওয়াল, সপার অখিলেশ যাদব, আরজেডির তেজস্বী যাদব, টিডিপির চন্দ্রবাবু নাইডু। এছাড়াও থাকবেন, ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, অজিত সিং, জয়ন্ত চৌধুরী, বদরুদ্দিন আজমল, স্ট্যালিন, বাবুলাল মারান্ডি, জিগনেশ মেওয়ানি, হার্দিক প্যাটেল। বিদ্রোহী বিজেপি নেতাদের মধ্যে অরুণ শৌরি, যশবন্ত সিনহা, শত্রুগ্ন সিনহা প্রমুখ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা বামেদেরও বলেছিলান। কিন্তু ওরা উপস্থিত থাকার ব্যাপারে সম্মতি প্রদান করেনি। রাজনৈতিক বাধ্য-বাধকতা থাকতে পারে অনেকেরই। তাই আমি কিছু মনে করছি না। তাঁর কথায়, এত বড় সমাবেশ হয়নি বাংলায়। এবার সব রেকর্ড ভেঙে যাবে। তবে থাকছেন না রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধী।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications