আমাকে পছন্দ না হলে গুলি করে মেরে দিন, সরকারের কাজে বাধা সৃষ্টি করবেন না:মমতা

আমাকে পছন্দ না হলে গুলি করে মেরে দিন, কিন্তু সরকারে কাজে বাধা সৃষ্টি করবেন না। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে হাতজোড় করে বিরোধী রাজনৈতিক দলগুলিকে আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাকে পছন্দ না হলে গুলি করে মেরে দিন, কিন্তু সরকারে কাজে বাধা সৃষ্টি করবেন না। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে হাতজোড় করে বিরোধী রাজনৈতিক দলগুলিকে আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকাল থেকে শহরের রাস্তায় জল এবং বিদ্যুতের দাবিতে বিক্ষোভ হয়েছে। সোনারপুরে ভাঙচুর করা হয়েছে বিডিও অফিস। টিটাগড়ে পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টি, খড়ের ট্রাকে আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়।

ক্ষুদ্র রাজনীিত করবেন না

ক্ষুদ্র রাজনীিত করবেন না

আম্ফান বিধ্বস্ত বাংলায় আগে সরকারকে কাজ করতে দিন। অনেক মানুষের ধর বাড়ি নেই। মাথার ছাদ উড়ে গিয়েছে। খাবার, পানীয় জল পাচ্ছেন না। এই সময় ধৈর্য না ধরে বিক্ষোভ দেখানো ঠিক হয়নি। শহরবাসীর বিক্ষোভ নিয়ে রীতিমত বিরক্তি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধরনের কাছে অনেকে উষ্কানি দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন মমতা। তাই ক্ষুদ্র রাজনীতি না করে এই কঠিন পরিস্থিতিতে সরকারের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন িতনি। তিনি বলেছেন, আমাকে পছন্দ না হলে গুলি করে মেরে দিন, কিন্তু সরকারে কাজে বাধা সৃষ্টি করবেন না।

 বিদ্যুৎ দফতর যথাসাধ্য কাজ করছে

বিদ্যুৎ দফতর যথাসাধ্য কাজ করছে

আম্ফান পরবর্তী পরিস্থিতিতে বিদ্ধস্ত পরিস্থিতিতে সকলে যথাসাধ্য কাজ করছে। বিদ্যুৎ দফতর পরিষেবা স্বাভাবিক করার যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শহরের বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দায়িত্ব সিইএসসির। এই নিয়ে সিইএসসির মালিকের সঙ্গেও কথা বলা হয়েছে বলে জানিয়েছেন। লকডাউনের কারণে কর্মী না থাকায় কাজ হতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সেজন্য মানুষকে ধৈর্য ধরার আর্জি জানিয়েছেন তিনি।

সেনা নামল রাস্তায়

সেনা নামল রাস্তায়

নবান্নের আর্জি মেনে শেষে শহরের রাস্তা পরিষ্কারে হাত লাগাল সেনাবাগিনী। সাদার্ন অ্যাভিনিউতে গাছ কেটে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু করেছে সেনাবাহিনী। অন্যদিকে জেনারেটর ভাড়া করে আপৎকালীন পরিস্থিতির জন্য শহরের কিছু জায়াগায় বিদ্যুৎ দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উতিমধ্যেইউ ৮০ থেকে ৯০টি জেনারেটর জোগার করে ফেলেছে রাজ্য সরকার। সেগুলি যথা জায়গায় বসানো হবে।

বেসরকারি বাস চালানোর অনুরোধ

বেসরকারি বাস চালানোর অনুরোধ

এই আম্ফান পরিস্থিতিতে বেসরকারি বাসগুলি চালানোর অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ভাড়া নিয়ে মতবিরোধের কারণে বেসরকারি বাসের মালিকরা এখনও বাস নামাননি রাস্তায়। তাদের কাছে আবারও বাস নামানোর অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সরকারি বাসও বেশি করে রাস্তায় নামানোর হবে বলে জানিয়েছেন তিিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+