ফের অগ্নিমূল্য রান্নার গ্যাস, সিলিন্ডার প্রতি ৫০ টাকা বাড়ল দাম, কলকাতায় পেট্রোলের দাম ৯০ পেরোল
ফের অগ্নিমূল্য রান্নার গ্যাস, সিলিন্ডার প্রতি ৫০ টাকা বাড়ল দাম, কলকাতায় কত জেনেন নিন
ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় ৫০ টাকা বাড়ল ভর্তুকীহীন গ্যাসের সিলিন্ডারের দাম। কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে হল ৭৬৯ টাকা। মধ্যবিত্তের হেঁসেলে আগুন। গত কয়েকদিন ধরে জ্বালানি তেলের দামও বাড়তে শুরু করেছে রাজ্যে। সোমবার কলকাতায় পেট্রোলের দাম ৯০ পেরোল। এর আগে ৪ ফেব্রুয়ারি রান্নার গ্যাসের দাম বেড়েছিল।

রবিবারই রান্নার গ্যাসের দাম বৃদ্ধির কথা জানানো হয়েছিল। দিল্লিতে মধ্যরাত থেকেই বেড়েছে রান্নার গ্যাসের দাম। কলকাতা সহ অন্যান্য শহরে সকাল থেকে দাম বাড়ে। গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পর পর চার বার রান্নার গ্যাসের দাম বেড়েছে। এর আগে ফেব্রুয়ারি মাসের চার তারিখেই রান্নার গ্যাসের দাম বেড়েিছল। পর পর জ্বালানির দাম বাড়ায় সংকটে মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্তরা।
দাম বেড়েছে পেট্রোল ডিেজলের দামও। শহরে পেট্রোলের দাম ৯০ পেরিয়ে গিয়েছে। কলকাতায় পেট্রোলের দাম ৯০.২৪ টাকা এই নিয়ে এক মাসে ৯ বার দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। সব জিনিসের দাম বাড়বে বলে অভিযোগ করেছেন তাঁরা। লাগাতার পেট্রোল ডিজেলের দাম চাপ বাড়ছে গণপরিবহণ ব্যবস্থা গুলিরও। ভাড়া বাড়ানোর দাবিতে সরব হয়েছে বাস-ট্যাক্সি সংগঠনগুলি। সব দিক থেকে চাপ বাড়ছে সাধারণ মানুষের।












Click it and Unblock the Notifications