রিজেন্ট পার্কে দীর্ঘদিন ধরে প্রেমিকাকে খুনের ছক, মুশকিল আসান করেছে ইউটিউব
রিজেন্ট পার্কে দীর্ঘদিন ধরে প্রেমিকাকে খুনের ছক, মুশকিল আসান করেছে ইউটিউব
রিজেন্ট পার্ক এর তরুণী খুনের নয়া তথ্য। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে প্রেমিকাকে খুনের ছক কষছিল অভিযুক্ত জয়ন্ত। মুশকিল আসান করেছে ইউটিউব ! ভিডিওতে দেখেই প্রেমিকা প্রিয়াঙ্কা পুরকায়েতকে খুনের জন্য অস্ত্র তৈরি করেছিল জয়ন্ত!

ইউটিউবের যে ভিডিও দেখে অস্ত্র বানানো শিখেছে জয়ন্ত তাতে দেখা গিয়েছে, স্টিলের রডের পিছনে রয়েছে একটি ক্যাপ। যেখানে মার্বেল রাখার জন্য রয়েছে জায়গা। আর ক্যাপের পিছনে বোতলের ঢাকনা। ঢাকনার মাঝে একটি ছোট ফুটো। আর মার্বেলের সামনে রাখা কালিপটকা। তার সলতে বাইরের দিকে।
সলতেয় আগুন দিতেই মার্বেল ছিটকে তা ফুটো করে দিল প্লাস্টিকের চেয়ার। এই দৃশ্য দেখেই উৎসাহ পেয়ে জয়ন্ত জোগাড় করেছিল স্টিলের রড। লেদ মেশিনে আরও কিছু যন্ত্রাংশ বানায় সে। তবে সে কালিপটকা ব্যবহার করেনি। দেশলাই থেকে জোগাড় করেছিল বারুদ। গুলি হিসাবে ব্যবহার করেছিল সাইকেলের বল বিয়ারিং। তা দিয়েই লক্ষ্যভেদ করে জয়ন্ত।












Click it and Unblock the Notifications