মিলন মেলায় বাম নেতৃত্বের গ্রেফতারি, সুজন-সহ ১১২ জনকে আদালতে পেশে উত্তেজনা চরমে
গতকাল মিলন মেলা। আজ আলিপুর আদালত চত্বর। বাম আন্দোলনে চরম উত্তেজনা শহরে। শনিবার আলিপুর আদালত চত্বরে বাম কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখান।
কলকাতা, ২১ জানুয়ারি : গতকাল মিলন মেলা। আজ আলিপুর আদালত চত্বর। বাম আন্দোলনে চরম উত্তেজনা শহরে। শনিবার আলিপুর আদালত চত্বরে বাম কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখান। পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন সিপিএম কর্মী-সমর্থকরা। একদল আদালত চত্বরের বাইরে পথ অবরোধ করেন। বিক্ষোভে সামিল হন সিপিএম সমর্থিত আইনজীবীরাও। দুইয়ে মিলে চরম বিশৃঙ্খলা আলিপুর আদালত চত্বরে।
শুক্রবার মিলন মেলার সামনে বামেদের বিক্ষোভ প্রশমিত করতে সুজন চক্রবর্তী, নেপালদেব ভট্টাচার্য, মানব মুখোপাধ্যায়-সহ ১৩৫ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ২৩ জন জামিন নিলেও ১১২ জন জামিন নেননি। তাদের শনিবার আলিপুর আদালতে পেশ করা হয় শনিবার। তার আগে আলিপুর আদালত চত্বরে বিক্ষোভে ফেটে পড়ে বাম নেতৃত্ব। কেন তাঁদের নেতৃত্বকে গ্রেফতার করা হল, তা নিয়েই উত্তেজনা চরমে ওঠে।

এদিন বিধানসভার সিপিএম পরিষদয়ী দলনেতা সুজন চক্রবর্তী-সহ ১১২ জন সিপিএম নেতা-কর্মীকে আদালতে পেশের জন্য প্রশাসন আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল। কিন্তু তার আগেই যে এত সংখ্যক বাম সমর্থক আদালত চত্বরে ভিড় করে ফেলবে বুঝতে পারেনি পুলিশ প্রশাসন। ফলে স্তব্ধ হয়ে যায় আলিপুর আদালত চত্বর। আদালতের অন্যান্য কাজকর্মেও বিঘ্ন ঘটে।
More From
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications