৬ জুলাই থেকে হাইকোর্টে এজলাসে হাজিরার পক্ষে মত অধিকাংশ আইনজীবীর
৬ জুলাই থেকে হাইকোর্টে এজলাসে হাজির হয়ে শুনানির পক্ষে মত অধিকাংশ আইনজীবীর। এর আগে ১১ জুন এজলাসে হাজির হয়ে শুনানির বিজ্ঞপ্তি জারি করেছিল কলকাতা হাইকোর্ট প্রশাসন। কিন্তু তাতে মত ছিলনা হাইকোর্টের তিনটি আইনজীবী সংগঠনেরই। সিদ্ধান্ত নিয়েছিল যে তারা ৩ জুলাই পর্যন্ত আদালতে হাজির হয়ে শুনানিতে অংশগ্রহণ করবে না।

শুধুমাত্র অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি হবে। সেইমতো ৩ জুলাই হাইকোর্টের আইনজীবী সংগঠন মিলিত হয়। যৌথ সিদ্ধান্তে ৬ জুলাই থেকে স্বশরীরে এজলাসে হাজির হয়ে শুনানির পক্ষে মত প্রকাশ করেছেন বলে জানান আইনজীবীদের একটি বার লাইব্রেরীর সম্পাদক প্রমিত রায়।












Click it and Unblock the Notifications