শিয়ালদহে ধস, রাস্তায় বসে গেল ৮ ফুট, ব্যস্ত সময়ে তীব্র যানজট
সপ্তাহের প্রথম দিনে শিয়ালদহের জগত সিনেমার কাছে রাস্তায় ধস। বন্ধ যান চলাচল।
সপ্তাহের প্রথম দিনে শিয়ালদহের জগত সিনেমার কাছে রাস্তায় ধস। বন্ধ যান চলাচল। ফলে মধ্য কলকাতা তৈরি হয়েছে তীব্র যানজট। ফাটল মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত যানজট এমনই থাকবে বলেই আশঙ্কা করা হচ্ছে। যদিও ট্রাফিক পুলিশের তরফে আশ্বস্ত করা হয়েছে যে যান চলাচল স্বাভাবিক করতে দ্রুতই ব্যবস্থা নিচ্ছেন তাঁরা।

প্রশাসন সূত্রে খবর, জগত সিনেমা ঠিক উল্টোদিকে ৩০২ এপিসি রোডে রাস্তা ৭ থেকে ৮ ফুট বসে গিয়েছে। সকাল সাড়ে এগারোটা নাগাদ এই ঘটনা ঘটে। ফলে দক্ষিণমুখী যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। তার জেরে সপ্তাহের প্রথম দিনেই সমস্যায় পড়েছেন যাত্রীরা। শিয়ালদহ রাজাবাজার চত্বরে তৈরি হয়েছে তীব্র যানজট।
ধসের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পৌঁছন পুরসভার ইঞ্জিনিয়ররা। দ্রুত রাস্তা মেরামতির কাজ শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। কিন্তু সাত ফুট বাই আট ফুট ধস মেরামতিতে দীর্ঘ সময় লাগবে বলে জানিয়েছেন তাঁরা। তবে কলকাতার বিভিন্ন প্রান্তে যাওয়ার সংযোগকারী এই রাস্তা অবরুদ্ধ হয়ে যাওয়ায় একে একে দাঁড়িয়ে পড়ে সমস্ত গাড়ি।
কলকাতার এক প্রান্তে, ফুলবগান, মানিকতলা, অন্যদিকে, রাজাবাজারের দিক থেকে কোনও যানবাহনই শিয়ালদহ পৌঁছতে পারে না। বাড়তে থাকে যানজট। অনেকেই শিয়ালদহ থেকে নির্দিষ্ট ট্রেন ধরতে পারেননি অনেকেই।
-
আমিই তাঁদের প্রথম বদলি করব...কাদের উদ্দেশে বার্তা মমতার? -
ভোটের প্রতিশ্রুতি পূরণে নতুন উদ্যোগ, বাংলাদেশে ইমাম, পুরোহিত ও যাজকদের জন্য মাসিক ভাতা চালুর ঘোষণা -
টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জিতল মেন ইন ব্লু! মোটা অঙ্কের পুরস্কার পেল ভারত, কোন দল কত টাকা পেল? জানুন -
নজিরবিহীন ঘটনা! সিইসি জ্ঞানেশ কুমারকে হঠাতে ইমপিচমেন্ট মোশন আনছে বিরোধীরা -
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ, কেন্দ্রের কাছে বিস্তারিত নথি-সহ রিপোর্ট দিল রাজ্য -
'ভুল করলে কাউকে ছাড়া হবে না'! প্রশাসনিক বৈঠকে ডিজি বিনীত গোয়েল-সহ আধিকারিকদের সতর্ক করলেন জ্ঞানেশ -
ভোট ঘিরে কমিশনের সঙ্গে বৈঠক! SIR ইস্যুতে ক্ষোভ বামেদের, কী কী অভিযোগ ও দাবি তুলল বিরোধীরা? -
পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব, বিকল্প উৎসে তেল খুঁজতে সক্রিয় ভারত -
বিহারে ব্যর্থতার পর বাংলায় নজর তেজপ্রতাপের, বিধানসভা ভোটে লড়াইয়ের ঘোষণা -
মানবিকতার নজির শ্রীলঙ্কার, উদ্ধার হওয়া ইরানি নাবিকদের এক মাসের বিনামূল্যে ভিসা -
গ্যাস সংকটে তৎপর সরকার! পরিস্থিতি সামাল দিতে বড় পদক্ষেপ কেন্দ্রের, দেশজুড়ে জারি 'জরুরি' আইন












Click it and Unblock the Notifications