কয়লা পাচার কাণ্ডে লালার আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট
রাজ্যকে সঙ্গে নিয়েই করতে হবে তল্লাশি, লালার মামলায় ডিভিশন বেঞ্চে যেতে পারে সিবিআই
কয়লা পাচার কাণ্ডে অনুপ মাঝি ওরফে লালার আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সিবিআই-এর এফআইআরকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অনুপ মাঝি। কয়লা পাচার কাণ্ডে সিবিআই এর দায়ের করা এফআইআর খারিজের জন্য হাইকোর্টে আবেদনও জানান তিনি। বুধবার তার সেই আবেদন খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।

আদালতের স্পষ্ট নির্দেশ, রেলওয়ে আইন অনুযায়ী রেলের জমির মধ্যে নির্বিঘ্নে তদন্ত করতে পারবে সিবিআই। যদিও যে জায়গার রেল এর আওতাধীন নয় সেখানে তদন্ত করতে গেলে রাজ্যের অনুমতি বাধ্যতামূলক।
এছাড়াও আদালত স্পষ্ট করেছে, রাজ্যের একটি আর ভুক্ত এলাকা থেকে কোন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে গেলে সেক্ষেত্রে তাকে সমন পাঠাতে পারবে সিবিআই। রাজ্যের একটি আর ভুক্ত এলাকায় তল্লাশি অভিযান চালাতে গেলে রাজ্যের অনুমতি নিয়ে রাজ্যের আধিকারিকদের সঙ্গে যুগ্মভাবে অপারেশন চালাতে হবে।
প্রসঙ্গত, কয়লা পাচার কাণ্ডে লালার বাড়ি এবং অফিস-সহ রাজ্যের বিভিন্নপ্রান্তে অভিযান চালানো হয়। আয়কর দফতর কয়লা পাচার-কাণ্ডে তদন্তে শুরু করার পর লালার নাম উঠে আসে। তার বিরুদ্ধে জিএসটি ফাঁকি দিয়ে বেআইনি ভাবে টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে। সল্টলেকে লালার বাড়িতে ম্যারাথন তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্তারা। লালার সিআইটি রোডের একটি অফিসেও তল্লাশি চালানো হয়। আর্থিক তছরুপের নথিপত্রও পাওয়া যায়। শেক্সপিয়র সরণির তাঁর আরও একটি ফ্ল্যাট সিল করে নোটিশ সেঁটে দেয় সিবিআই। সিবিআইয়ের এই নোটিশটি চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় লালা।












Click it and Unblock the Notifications