আরও নামল তাপমাত্রা! ১০ বছরে দ্বিতীয় সর্বনিম্ন কলকাতা, দার্জিলিং-এ পড়ছে বরফ
শুক্রবারের পর শনিবারেও কমল তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম বলেই জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি
শুক্রবারের পর শনিবারেও কমল তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম বলেই জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। টানা ১১ দিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে বলে জানা গিয়েছে। এদিন দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা -১ ডিগ্রি সেলসিয়াস। এর সঙ্গে শিলা বৃষ্টি হয়েছে দার্জিলিং-এ।

১০ বছরে পারদ নামল দ্বিতীয় সর্বনিম্নে
শনিবারে কলকাতার তাপমাত্রা আরও নেমে গেল। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও এদিন তাপমাত্রা হ্রাস পেয়েছে। বেশ কয়েকটি জেলায় রয়েছে কুয়াশার দাপট। আগামী কয়েকদিন তাপমাত্রা একই থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ নতুন বছর কাটতে চলেছে জাঁকিয়ে ঠাণ্ডায়। কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১০.৬ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। ১০ বছর আগে তাপমাত্রা নেমেছিল ১০ ডিগ্রিতে।

উত্তরবঙ্গের আবহাওয়া
শনিবার দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা -১ ডিগ্রি সেলসিয়াস। ৪ বছরের প্রথমবার তুষারপাত হল দার্জিলিং-এ। সঙ্গে শিলা বৃষ্টিও হয়েছে।
উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
দার্জিলিং -১
শিলিগুড়ি ৫.৫
কালিম্পং ৩.৫
কোচবিহার ৫.৭
জলপাইগুড়ি ৬.৮
মালদহ ১১.১
বালুরঘাট ১০.৫

উত্তরবঙ্গের আবহাওয়া
শনিবার দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা -১ ডিগ্রি সেলসিয়াস। ৪ বছরের প্রথমবার তুষারপাত হল দার্জিলিং-এ। সঙ্গে শিলা বৃষ্টিও হয়েছে।

পশ্চিমাঞ্চলের আবহাওয়া
রাজ্যের পশ্চিমাংশ, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, শ্রীনিকেতনের তাপমাত্রা ৬ থেকে ৯ ডিগ্রির মধ্যে ঘোরা ফেরা করছে। কলাইকুন্ডার তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিরও নিচে।

দক্ষিণবঙ্গের তাপমাত্রা
দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশের সর্বনিম্ন তাপমাত্রাও এদিন ছিল অন্যদিনের তুলনায় কম। তাপমাত্রা রয়েছে ৮ থেকে ১১ ডিগ্রির মধ্যে।












Click it and Unblock the Notifications